শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

এন্টোমলজিক্যাল সোসাইটি অফ চিটাগং ইউনিভার্সিটি (ইস্কু) এর  যাত্রা শুরু 

গিয়াস উদ্দিন

যাত্রা শুরু করলো কীটপতঙ্গ নিয়ে গবেষণামূলক সংগঠন এন্টোমলজিক্যাল সোসাইটি অফ চিটাগং ইউনিভার্সিটি (ইস্কু)। 

গতকাল (১০ জুলাই) সোমবার এ সংগঠনের উদ্বোধনী অনুষ্ঠান সংগঠিত হয় অনলাইনে জুম মিটিং এর মাধ্যমে। এ সোসাইটির প্রতিষ্ঠাতা সদস্য মোঃ জহির রায়হানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ সংগঠনের দিক নির্দেশক চবি প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক হুমায়রা হক, মোঃ ইকরাম আনসার তুহিন, ও জান্নাতুল নাঈম সহ ESCU-র প্রতিষ্ঠাতা সদস্য মোঃ জহির রায়হান ও সায়মা জাহান এবং অন্যান্য সাধারণ সদস্যগণ। এ অনুষ্ঠানে কীটপতঙ্গ সংক্রান্ত গবেষণার গুরুত্ব আলোচনাপূর্বক অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন প্রভাষক হুমায়রা হক ও মোঃ ইকরাম আনসার তুহিন। এছাড়াও গবেষণার বিভিন্ন খুঁটিনাটি, গবেষণার গুরুত্ব, সুযোগ, এ সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন প্রভাষক জান্নাতুল নাঈম।

এসময় হুমায়রা হক বলেন,  “আমার ছাত্রজীবন থেকেই এমন একটি সংগঠনের স্বপ্ন ছিলো আজ তা পূরণ হয়েছে দেখে আমি আনন্দিত”। এছাড়াও মোঃ ইকরাম আনসার তুহিন বলেন,  “আমাদের মধ্যে পোকামাকড় নিয়ে নানারকম ভীতি রয়েছে, যাকে এন্টোমোফোবিয়া বলা হয়ে থাকে। আশা করি এ সংগঠন সাধারণ মানুষের মাঝে পোকামাকড় এর গুরুত্ব ও উপকারিতা ছড়িয়ে দিয়ে এ ভীতি দূর করায় মাইলফলক হিসেবে কাজ করবে”।

পরিশেষে জান্নাতুল নাঈম বলেন, এ সোসাইটির পক্ষ থেকে গবেষণার বিভিন্ন সুযোগগুলো কাজে লাগিয়ে শিক্ষার্থীদের মধ্যে গবেষণার বিভিন্ন দ্বার উন্মোচন ও তাদের গবেষণায় আগ্রহী করে গড়ে তোলা যেতে পারে। এছাড়াও বিভিন্ন এক্সিবিশন, কৃষিবিদদের সাথে গবেষণা কাজে কোলাবোরেশান সহ এন্টোমলজির বিভিন্ন রিসোর্স গুলোতে কাজ করার একটা সুযোগ তৈরি হবে এ সংগঠন এর মাধ্যমে”।

বাংলাদেশে কীটপতঙ্গ চর্চার ইতিহাস, আবশ্যিকতা ও এ সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে বিশেষ বক্তব্য রাখেন মোঃ জহির রায়হান।

অনুষ্ঠানে উপস্থিত ESCU-র সদস্যদের সাথে এ অনুষ্ঠানে বিশেষ মতবিনিময় ও আলোচনার মাধ্যমে এ সংগঠনের বাৎসরিক পরিকল্পনা ও উদ্দেশ্য নির্ধারণ করা হয়। বাংলাদেশে কীটপতঙ্গ সংক্রান্ত গবেষণা ও জ্ঞানচর্চায় এ সংগঠনের সদস্যগণ বিশেষ অবদান রাখবার আগ্রহ প্রকাশ করেন।এ সংগঠনের সাধারণ সদস্য আব্দুল্লাহ আল সাদ বলেন , “এমন একটি উদ্যোগ আমাদের শিক্ষার্থীদের গবেষণায় আরও উদ্বুদ্ধ করবে”।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ESCU-র ৩০ জন নিবন্ধনকৃত সাধারণ সদস্য। এখন পর্যন্ত এ সংগঠনের নিবন্ধনকৃত সদস্য সংখ্যা প্রায় ৫০ জন।

উল্লেখ্য, এন্টোমলজি, বা বাংলায় কীটতত্ত্ব, জীববিজ্ঞানের একটি অত্যন্ত গুরত্বপূর্ণ শাখা যেখানে বিভিন্ন কীটপতঙ্গ নিয়ে বিশদ আলোচনা করা হয়। যদিও কাঠামোগত বিজ্ঞানের আলোকে কীটপতঙ্গ নিয়ে গবেষণা ও কাজ মাত্র কয়েক শতকের, কিন্তু পোকামাকড় সম্পর্কে মানুষের আগ্রহ ও জানাশোনা সেই প্রাগৈতিহাসিক আমল থেকে, অন্তত কৃষি বিপ্লবের সময় থেকে। পৃথিবী নামক এই সবুজ গ্রহে যত জীব দেখতে পাওয়া যায় তার অর্ধেকের বেশী অংশ জুড়ে আছে কীটপতঙ্গ (ইনসেক্টস)। বাস্তুতন্ত্র ও পরিবেশে কীটপতঙ্গের গুরুত্ব হয়তো হাজারো পৃষ্ঠা লিখেও শেষ করা অসম্ভব। মানবজীবনে খাদ্য, বস্ত্র, চিকিৎসা কিংবা চিত্তবিনোদন সবখানেই মুখ্য ভূমিকা রয়েছে কীটপতঙ্গের।

বাংলাদেশ পৃথিবীর একটি গুরুত্বপূর্ণ কৃষিভিত্তিক ও জীববৈচিত্র্যে সমৃদ্ধ দেশ হওয়া সত্বেও এদেশে কীটপতঙ্গ বিষয়ক গবেষণা সীমিত, যেখানে কৃষির সাথে কীটপতঙ্গের সরাসরি সম্পৃক্ততা রয়েছে। আর এই কীটপতঙ্গ বিষয়ক পড়াশোনা, গবেষণা, সংরক্ষণ সর্বোপরি কীটপতঙ্গের প্রয়োজনীয়তা ও গুরুত্ব সবার মাঝে ছড়িয়ে দিতেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগকে কেন্দ্র করে গত ১৩ই জুন থেকে যাত্রা শুরু হয় ‘Entomological Society of Chittagong University (ESCU)’।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

আরও পড়ুন

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে।আজ রোববার সংসদ ভবনের ভিআইপি...

শাহ আমানত দরগাহ শরীফে আহলে বাইতের স্মরণে ১০ দিনব্যাপী মাহফিল সম্পন্ন

চট্টগ্রামের কুতুবুল আকতাব, গরীবে নেওয়াজ, শাহানশাহে বেলায়ত হযরত শাহ সুফি আমানত খান (রহ.) দরগাহ শরীফের খানকায়ে আমানতিয়া বেলায়েতিয়া শরীফের উদ্যোগে আহলে বাইতে রাসুল (সা.)-এর...

বাংলাদেশ নৌবাহিনী আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে চলেছে: নৌবাহিনী প্রধান

মাতৃভূমির সুরক্ষা, জাতীয় স্বার্থ সংরক্ষণ এবং সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার মহান ব্রত নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর অগ্রযাত্রায় যুক্ত হলো ৬১ জন নবীন কর্মকর্তা।আজ রবিবার (২১...