রাতে ঘরে অবস্থানকালীন, চলার পথে অথবা স্বপ্নে অনেকেই ভয় পায়। এই অবস্থায় ভয় থেকে বাঁচতে দোয়া করার নসিহত পেশ করেছেন স্বয়ং বিশ্বনবী। রাতের ভয় কাটিয়ে সুন্দর ঘুম ও ঘরে অবস্থানের জন্য আল্লাহর কাছে একাধিক দোয়া পড়ার কথাও এসেছে হাদিসের একাধিক বর্ণনায়। এগুলো হলো-
রাতে ভয় পেলে
উচ্চারণ: আউজু বিকালিমাতিল্লাহিত তাম্মতি মিন গাদাবিহি ওয়া ইক্বাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াত্বিনি ওযা আঁই-ইয়াহদুরুন।
অর্থ: আমি আল্লাহর পরিপূর্ণ বাণীসমূহের ওসিলায় তার ক্রোধ ও শাস্তি থেকে, তার বান্দাদের অনিষ্ট থেকে, শয়তানের প্ররোচনা এবং আমার কাছে ওদের হাজির হওয়া থেকে আশ্রয় প্রার্থনা করছি। (তিরমিজি)
ঘুম না আসলে
বিছানায় শুয়ে ঘুম না আসার ফলে অনেকে এপাশ-ওপাশ করে থাকে। এ সময় যে দোয়া পড়তে হয়-
উচ্চারণ: ‘লা ইলাহা ইল্লাল্লাহুল ওয়াহিদুল কাহহার, রাব্বুস্সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমাল আযিযুল গাফফার।’
অর্থ: ‘আল্লাহ ব্যতিত কোনো সত্য উপাস্য নেই; যিনি একক, প্রবল ক্ষমতাশালী; আকাশমন্ডলী, পৃথিবী এবং উভয়ের মধ্যবর্তী সব কিছুর প্রতিপালক। যিনি পরাক্রমশলী, ক্ষমাশীল।’ (জামে)
রাতে দুঃস্বপ্ন দেখলে
রাতে ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখলে শয়তানের ক্ষতি ও ভয় থেকে বাঁচতে এ আমলগুলো করা-
বাম দিকে তিনবার হাল্কা থুথু মারা।
শয়তান থেকে এবং যা দেখেছে তার মন্দ থেকে বাঁচতে- আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তিনবার পড়া। (মুসলিম)
অতঃপর এ দোয়া পড়া-
উচ্চারণ: ‘আল্লাহুম্মা ইন্নি আউজু বিকা মিন শাররি হাজিহির রুইয়া।’
অর্থ: ‘হে আল্লাহ! আমি আপনার কাছে এই স্বপ্নের অনিষ্টতা থেকে মুক্তি চাই।’
এ ছাড়া সেই স্বপ্নের কথা কাউকে না বলা। পার্শ্ব পরিবর্তন করে শোয়া। সম্ভব হলে উঠে নামাজ পড়া।
