বুধবার, ২৬ আগস্ট ২০২৬

রক্ত সঞ্চালন সঠিকভাবে বজায় রাখতে পাঁচ সুপারফুড

চট্টগ্রাম নিউজ ডটকম

শরীর সুস্থ রাখতে চাইলে শরীরে রক্ত সঞ্চালন ভালোভাবে হওয়া প্রয়োজন। মানবদেহের সমস্ত অংশে সঠিকভাবে রক্ত না পৌঁছলে একাধিক সমস্যা হতে পারে। তাই যেভাবেই হোক রক্ত সঞ্চালন প্রক্রিয়া সঠিকভাবে সচল রাখা প্রয়োজন।

এর জন্য যেমন প্রতিদিন শরীরচর্চার প্রয়োজন রয়েছে তেমনই নজর দেওয়া প্রয়োজন খাওয়া-দাওয়ার দিকেও। বেশ কয়েকটি ‘সুপারফুড’ রয়েছে যা আমাদের শরীরে রক্ত সঞ্চালন প্রক্রিয়া ঠিক রাখতে সাহায্য করে।

জেনে নিন ৫টি সুপারফুডের নাম-

বিটরুট: বিটরুট আপনি নানাভাবে খেতে পারেন। সবজি হিসেবে তরকারি মধ্যে হোক, সালাত হিসেবে কিংবা রস বা জুস করে বিটরুট খাওয়া যায়। বিটরুটের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রেট।

এই উপকরণ মানবদেহে নাইট্রিক অক্সাইডের মাত্রা বৃদ্ধি করে। আর তার ফলে রক্ত সঞ্চালন প্রক্রিয়া সঠিকভাবে বজায় থাকে। অতএব আপনার মেনুতে যোগ করুন বিটরুট। কারণ এর মধ্যে রয়েছে আরও অনেক পুষ্টিগুণ।

বেদানা: বেদানার মধ্যে রয়েছে পলিফেনল অ্যান্টঅক্সিডেন্টস এবং নাইট্রেটস। এই দুই উপকরণ মানবশরীর রক্ত সঞ্চালন প্রক্রিয়া সঠিকভাবে বজায় রাখতে সাহায্য করে।

তাই বেদানা খাওয়া আপনার স্বাস্থ্যের পক্ষে উপকারি। এমনিতেও যারা রক্তাল্পতায় ভোগেন, তাদের ক্ষেত্রেও এই ফল দারুণভাবে কাজে লাগে। কারণ বেদানা বা ডালিম খেতে পারলে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ে, শরীরে রক্ত হয়।

দারুচিনি: এই মশলার রয়েছে অনেক গুণ। দারুচিনির মধ্যে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস। এর সাহায্যে অক্সিডেটিভ স্ট্রেস কমে। এর পাশাপাশি ব্লাড ভেসেলের ক্ষয়ও রোধ হয়।

সবুজ শাকজাতীয় পাতা বা সবজি: সবুজ শাকপাতা, সবজি খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে সবসময়েই ভালো। বিশেষ করে সবুজ শাকসবজি আমাদের দৃষ্টিশক্তি প্রখর করে, চোখ ভালো রাখতে সাহায্য করে।

পালংশাক, কালে এই জাতীয় শাকের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রেট যা মাওবদেহের ব্লাড ভেসেল উন্মুক্ত করতে এবং শরীরে রক্ত সঞ্চালন প্রক্রিয়া সঠিকভাবে বজায় রাখতে সাহায্য করে।

অনেকেই পালংশাকের রস করে খান। এ ছাড়াও সবজি হিসেবেও এই শাক রান্না করে খাওয়া যায়। খালি এই সবুজ শাকপাতা খাবার আগে তা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়া প্রয়োজন।

রসুন: রসুনের মধ্যে থাকে সালফার জাতীয় উপাদান। অর্থাৎ এর মধ্যে থাকে allicin. এই উপকরণ মানবদেহে সঠিকভাবে রক্ত সঞ্চালন প্রক্রিয়া বজায় রাখে। এর পাশাপাশি উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে সেটাও কমাতে সাহায্য করে রসুন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

‘কালার কাস্ট ফ্যাশন রিভাইভাল সিজন ২’ ফ্যাশন শো ও পুরস্কার প্রদান অনুষ্ঠান

চট্টগ্রামের একটি জমকালো অনুষ্ঠানে “কালার কাস্ট ফ্যাশন রিভাইভাল সিজন ২” ফ্যাশন শো ও পুরস্কার প্রদান অনুষ্ঠান গত ৪ ডিসেম্বর রাতে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এটি...

মিস ইউনিভার্স ২০২৫ জিতলেন মেক্সিকোর সুন্দরী ফাতিমা বশ

২১ নভেম্বর বাংলাদেশ সময় সকাল ৭টায় থাইল্যান্ডের ব্যাংকক শহরে শুরু হয় মিস ইউনিভার্স ২০২৫–এর ফাইনাল পর্ব, যেখানে কয়েকটি পর্ব পেরিয়ে মিস ইউনিভার্সের ফাইনালে উঠে...

কাশফুলের কন্যা: শরতের স্নিগ্ধতায় নারী ও প্রকৃতির মেলবন্ধন

বাংলার ঋতুচক্রে শরৎকাল যেন এক অনিন্দ্যসুন্দর আবাহন। বর্ষার সিক্ততা কেটে গিয়ে চারদিকে তখন ধবধবে সাদা কাশফুলের সমারোহ। নদীর পাড়, খোলা প্রান্তর কিংবা গ্রামের মাঠ—যেদিকেই...

বোয়ালখালীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জাতীয় ফল মেলা অনুষ্ঠিত 

‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের বোয়ালখালীতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৯ জুন) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ...