শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

মাহমুদুল ও রুবেলের নেতৃত্বে চবির খাগড়াছড়ি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যয়নরত খাগড়াছড়ি জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘খাগড়াছড়ি স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশন’ এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি হিসেবে আছেন গণিত বিভাগে অধ্যয়নরত ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী মোঃ মাহমুদুল হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে আছেন একই সেশনের মেরিন সায়েন্স বিভাগের শিক্ষার্থী রুবেল গাজী।

সোমবার (৩ জুলাই) বিকাল তিনটায় খাগড়াছড়ি জেলার অনাবিল হোটেলে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আগামী এক বছরের জন্য নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।

এছাড়া কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছেন ইংরেজি বিভাগে অধ্যয়নরত ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী মো: রবিউল হাছান এবং নাট্যকলা বিভাগে অধ্যয়নরত ১৯-২০ সেশনের শিক্ষার্থী রানা দাস সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন।

কমিটির ছাত্র উপদেষ্টা মোঃ ইমরান হোসাইন, মোঃ শামিম আহমেদ (বদবচন),  মোঃ ফোরকান আহমেদ সিয়াম, মোঃ সাজ্জাদ হোসাইন, মোঃ আলাউদ্দিন শাহ, শামসুল হক এর স্বাক্ষরে নবগঠিত কমিটি অনুমোদিত হয়।

নবগঠিত কমিটির সভাপতি মোঃ মাহমুদুল হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করার জন্য আমরা সর্বোচ্চ কাজ করে যাবো। আগামীতে খাগড়াছড়ির সকল উপজেলার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার প্রতি আগ্রহী করার জন্য আমরা যথাসম্ভব চেষ্টা চালিয়ে যাবো। এক্ষেত্রে আমরা কমিটির সদস্যদের কাছে সহযোগিতা কামনা করছি। আশা করি সদস্যদের সাথে নিয়ে আমরা আরো অনেক দূর এগিয়ে যাবো ইনশাআল্লাহ।

কমিটির সাধারণ সম্পাদক রুবেল গাজী বলেন, অ্যাসোসিয়েশনকে আরও এগিয়ে নিতে আমাদের কিছু পরিকল্পনা রয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করে একটি অসাম্প্রদায়িক সংগঠন গড়ে তোলা হবে। শুধু খাগড়াছড়ি জেলা নয়, সকল উপজেলার শিক্ষার্থীদের উচ্চশিক্ষাগ্রহণে অনুপ্রাণিত করা এবং এবিষয়ক দিকনির্দেশনা দিয়ে আমরা শিক্ষার্থীদের পাশে থাকবো।

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যয়নরত খাগড়াছড়ি জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘খাগড়াছড়ি স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশন’ ২০১২ সালে যাত্রা শুরু করে। বিশ্ববিদ্যালয়ে ছাত্রকল্যাণমূলক কার্যক্রমসহ বিভিন্ন ছাত্র সমস্যা সমাধানে কাজ করে আসছে এই সংগঠনের নেতারা ও সদস্যরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

আরও পড়ুন

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে।আজ রোববার সংসদ ভবনের ভিআইপি...

শাহ আমানত দরগাহ শরীফে আহলে বাইতের স্মরণে ১০ দিনব্যাপী মাহফিল সম্পন্ন

চট্টগ্রামের কুতুবুল আকতাব, গরীবে নেওয়াজ, শাহানশাহে বেলায়ত হযরত শাহ সুফি আমানত খান (রহ.) দরগাহ শরীফের খানকায়ে আমানতিয়া বেলায়েতিয়া শরীফের উদ্যোগে আহলে বাইতে রাসুল (সা.)-এর...

বাংলাদেশ নৌবাহিনী আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে চলেছে: নৌবাহিনী প্রধান

মাতৃভূমির সুরক্ষা, জাতীয় স্বার্থ সংরক্ষণ এবং সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার মহান ব্রত নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর অগ্রযাত্রায় যুক্ত হলো ৬১ জন নবীন কর্মকর্তা।আজ রবিবার (২১...