শনিবার, ১৬ মে ২০২৬

ঈদের ছুটি শেষে কর্মচাঞ্চল্য শুরু

নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদুল আজহার চার দিনের ছুটি ও সাপ্তাহিক ছুটি শেষে রোববার খুলেছে ব্যাংক, বিমা, অফিস-আদালত ও পুঁজিবাজার।

গত বৃহস্পতিবার সারা দেশে পালন হয় মুসলমানদের অন্যতম বড় উৎসব ঈদুল আজহা। ঈদের ছুটি এক দিন বাড়িয়ে চার দিন করার সিদ্ধান্ত নেয় সরকার।

ঈদ উপলক্ষে ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত (মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার) চার দিন ছুটি ছিল। এর পরের দিন ১ জুলাই (শনিবার) সাপ্তাহিক ছুটি। ফলে এবারের ঈদের ছুটি হয় পাঁচ দিন।

টানা পাঁচ দিন ঈদের ছুটি শেষে রোববার অফিসে যোগ দেন কর্মজীবীরা।

এদিকে যারা ঢাকার বাইরে ঈদ করতে গেছেন, তাদের অনেকে দুই-একদিন ছুটি নিয়েছেন। ফলে অফিস কার্যক্রম পুরোদমে শুরু হতে আরও দুই-তিন দিন লেগে যাবে। তখনই রাজধানী ফিরবে আগের রূপে।

প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে ঈদের দিন (বৃহস্পতিবার) ও এর আগের দুই দিনসহ (মঙ্গলবার ও বুধবার) তিন দিনে ঢাকা ছাড়েন ৭৪ লাখ ৪৫ হাজার ৫২৩ জন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রামগড়ে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফের ৩ সন্ত্রাসী আটক, অস্ত্র উদ্ধার

খাগড়াছড়ির রামগড়ে একটি বিশেষ সামরিক অভিযানে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র...

বোয়ালখালী সাংবাদিক ফোরাম-চট্টগ্রামের আত্মপ্রকাশ

চট্টগ্রামে কর্মরত বোয়ালখালীর বিভিন্ন গণমাধ্যমকর্মীদের নিয়ে বোয়ালখালী সাংবাদিক ফোরাম-চট্টগ্রামের...

ঈদগাঁওতে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা অনুষ্ঠিত

বিভিন্ন সামাজিক সেবামূলক কাজের মাধ্যমে উদযাপিত হয়েছে কক্সবাজারের ঈদগাঁও...

বোয়ালখালীতে বুদ্ধজয়ন্তী ও বোধিমেলা উদযাপন

চট্টগ্রামের বোয়ালখালীতে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা, বোধিমেলা...

প্রাথমিক শিক্ষকদের প্রীতি ম্যাচে নাইক্ষ্যংছড়ি দলের জয়

“খেলাধুলা শুধু নিয়ম মানার শিক্ষা দেয় না, এটা শেখায়...

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনের কারাতে প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশন আয়োজিত শাহ ও সেলিনা আলম ২য়...

আরও পড়ুন

চট্টগ্রাম বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমকে সেবাবান্ধব করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন

আমদানি-রপ্তানি বাণিজ্যকে আরও সহজ, গতিশীল ও ব্যবসাবন্ধব করতে টাইম অ্যান্ড কস্ট অব ডুয়িং বিজনেস হ্রাস করার ওপর গুরুত্বারোপ করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মোঃ জোনায়েদ আব্দুর...

চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক কমিটি থেকে ২২ নেতাকর্মীর পদত্যাগ

চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটি থেকে ২২ জন নেতাকর্মী পদত্যাগ করেছেন।পদত্যাগকারীদের মধ্যে একাধিক যুগ্ম আহ্বায়ক, যুগ্ম সদস্যসচিব, সহ-সাংগঠনিক সম্পাদক,...

শনিবার খোলা রেখে ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি-বেসরকারি সব অফিসের জন্য টানা ৭ দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার (১৪ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় এই সংক্রান্ত...

প্রতিবন্ধীদের অধিকার ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি তাদের জন্য প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের কার্যকর উদ্যোগ গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অন্তর্ভুক্তিমূলক সমাজ...