শনিবার, ১৬ মে ২০২৬

জোড়া লাগছে শাকিব- অপুর সংসার!

বিনোদন ডেস্ক

ভালোবাসার বন্ধনে আবারও বাধা পড়তে চলেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস এবং ঢালিউড কিং শাকিব খান। তাদের সাম্প্রতিক ফেসবুক পোস্টে অবশ্য তারই প্রমাণ পাচ্ছেন নেটিজেনরা।

দীর্ঘ সময় ধরে বিচ্ছেদে থাকলেও একজনের প্রতি অপরজনের ভালোবাসা ও কৃতজ্ঞতার কমতি নেই প্রাক্তন এ তারকা দম্পতির।

জীবনের প্রতিটি সমস্যা সঙ্কুল সময়ে একজনের পাশে অন্যজনকে সব সময় দাঁড়াতে দেখা যায় তাদের। ভরসার জায়গাতেও প্রাক্তন জুটির একে অন্যের প্রতি বিশ্বাস বেড়েছে। এ হিসেবে খুব শিগগিরই তাদের সম্পর্ক জোড়া লাগতে চলেছে বলে মনে করছেন শাকিব- অপুর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।

তাদের এ বিশ্বাসকে আরও একধাপ বাড়িয়ে দিয়েছে অপু ও শাকিবের সাম্প্রতিক ফেসবুক পোস্ট। শুক্রবার (৩০ জুন) বিকেল ৫ টায় নিজের ফেসবুকে শাকিব খান অপুকে নিয়ে একটি পোস্ট করেন।

ওই পোস্টে শাকিব নিজের অভিনীত ছবির পাশাপাশি অপু অভিনীত ছবি ‘লাল শাড়ি’ দেখার আহ্বান জানান দর্শকদের কাছে।

শাকিব খানের ওই পোস্টের পর অপু বিশ্বাস তার ফেসবুক পেজে শাকিবকে নিয়ে এক আবেগ ঘন পোস্ট দেন। অপুর ওই পোস্টে তিনি শাকিব খানের পোস্টকে শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, আমার প্রত্যেক টা সাফল্যের পেছনে মা বাবার পরে তোমার অবদান 🙏🙏🙏 এতে নেটিজেনদের আর বুঝতে বাকি নেই অপুর এমন আবেগঘন পোস্টের কারণ শাকিব খান।

পরপর দুজনের ফেসবুক পোস্টে একে অন্যের প্রতি এমন আবেগঘন লেখায় নেটিজেনরা স্পষ্ট প্রমাণ পাচ্ছেন যে, আবারও একে অন্যের প্রতি বিশ্বাস, শ্রদ্ধা তৈরি হওয়ার পাশাপাশি নতুন করে প্রেমে পড়েছেন তারা।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নতুন কুঁড়ি স্পোর্টস চট্টগ্রাম আঞ্চলিক পর্বের উদ্বোধন রোববার

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" এর...

রোটার‍্যাক্ট ক্লাব অব চিটাগংয়ের ৫১তম সভাপতি আকিব, সেক্রেটারি মাহি

রোটারির যুব সংগঠন রোটার‍্যাক্ট ক্লাব অব চিটাগং এর ২০২৬-২৭...

মেয়েদের শিক্ষা স্নাতক পর্যন্ত ফ্রি করবো: প্রধানমন্ত্রী

নারী শিক্ষা প্রসঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশনেত্রী খালেদা...

উন্নয়নের নামে দেশের মানুষের অর্থ তছরুপ করা হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা দেখেছি...

রামগড়ে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফের ৩ সন্ত্রাসী আটক, অস্ত্র উদ্ধার

খাগড়াছড়ির রামগড়ে একটি বিশেষ সামরিক অভিযানে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র...

বোয়ালখালী সাংবাদিক ফোরাম-চট্টগ্রামের আত্মপ্রকাশ

চট্টগ্রামে কর্মরত বোয়ালখালীর বিভিন্ন গণমাধ্যমকর্মীদের নিয়ে বোয়ালখালী সাংবাদিক ফোরাম-চট্টগ্রামের...

আরও পড়ুন

চেয়ারম্যানের পদ ফিরে পেলেন এস এম জাহাঙ্গীর আলম

কক্সবাজারের চকরিয়া উপজেলার ভেওলা মানিক চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ ফিরে পেলেন এস এম জাহাঙ্গীর আলম।গত ৪ মার্চ এস এম জাহাঙ্গীর আলম চকরিয়া উপজেলা...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে লাখ টাকা জরিমানা

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (৪ মার্চ) দুপুরে উপজেলার করেরহাট...

জয় পেয়েছে ইয়ং স্টার ও নোয়াপাড়া লায়ন্স ক্লাব

সিজেকেএস ক্লাব সমিতি আয়োজিত সিসিএস ট্যালেন্ট কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের আজ মঙ্গলবারের খেলায় জয় পেয়েছে ইয়ং স্টার ক্লাব ও নোয়াপাড়া লায়ন্স ক্লাব।সকালে চট্টগ্রাম জেলা...

‍‌’উন্নত ফটিকছড়ি বিনির্মাণে সাংবাদিক সমাজের সাথে একযোগে কাজ করবো’

পবিত্র মাহে রমজান উপলক্ষে ফটিকছড়ি প্রেসক্লাবের উদ্যোগে 'রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২ মার্চ) ফটিকছড়ি উপজেলা পরিষদস্থ শহীদ শফিকুর নূর...