বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

কেনিয়ায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু বেড়ে ৫১

আন্তর্জাতিক ডেস্ক :

কেনিয়ার নাকুরু শহরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ‍মৃত্যু বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছে অন্তত ৩০ জন। শুক্রবার (৩০ জুন) স্থানীয় সময় রাতে এ দুর্ঘটনা ঘটে। খবর আল-জাজিরার।

ট্রাকের ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকে আটকে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাতে কেনিয়ার পশ্চিমাঞ্চলীয় কেরিচো ও নাকুরু শহরের মধ্যবর্তী ব্যস্ততম সড়কে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বেশ কয়েকটি যানবাহন এবং পথচারীদের ধাক্কা দেয়। এই ঘটনায় প্রাথমিকভাবে ৪৮ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। তবে পরবর্তীকালে এটি বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে।

স্থানীয় পুলিশ কমান্ডার জিওফ্রে মায়েক বলেন, ‘আহত আরও তিনজন মারা যাওয়ার পর মৃত্যু বেড়ে ৫১ হয়েছে।’

মায়েক আরও বলেন, দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ৩০ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে। মৃত্যু আরও বেশি হতে পারে। তবে এখন পর্যন্ত আমরা ৩০ জনের খবর নিশ্চিত হতে পেরেছি।

দুর্ঘটনাস্থল পরিদর্শন করে দেশটির পরিবহনমন্ত্রী কিপচুম্বা মুরকোমেন সাংবাদিকদের বলেন, ‘দুর্ঘটনার কারণ জানার জন্য তদন্ত করা হচ্ছে।’

কেনিয়া রেডক্রস জানিয়েছে, ট্রাকটি ৬টিরও বেশি যানবাহনকে ধাক্কা দেয় এবং পথচারীদের ওপর দিয়ে চলে যায়। স্থানীয় টেলিভিশনে পোস্ট করা ছবিতে দুমড়েমুচড়ে যাওয়া কয়েকটি গাড়ি দেখা গেছে।

এ ঘটনায় কেরিচোর গভর্নর গভীর শোক প্রকাশ করেছেন। এক ফেসবুক পোস্টে গভর্নর এরিক মুতাই বলেন, ‘আমার হৃদয় চূর্ণবিচূর্ণ হয়ে গেছে। কেরিচোর মানুষের জন্য এটা অন্ধকার মুহূর্ত। নিহতের পরিবারের প্রতি আমার সমবেদনা।’

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান...

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার...

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত...

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভায় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা...