বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

ভক্তের কাণ্ডে কাঁদছে তামান্না

বিনোদন ডেস্ক

চলচ্চিত্র তারকাদের নিয়ে অনুরাগীদের উন্মাদনার শেষ নেই। অনেক সময় ভক্তদের কাণ্ডকারখানায় চোখ কপালে ওঠে সবার। দক্ষিণী নায়িকা তামান্না ভাটিয়ার এক ভক্ত এবার এমনই পাগলামি করে বসলেন যে কাঁদতে বাধ্য হলেন অভিনেত্রী। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

মুম্বাই বিমানবন্দরে ঘটেছে এ ঘটনা। বিমানবন্দরে প্রবেশ করতেই এক অনুরাগী তামান্নার জন্য একগুচ্ছ উপহার নিয়ে আসেন।

ফুলের তোড়া, কার্ড ও হাতে লেখা চিঠি। তবে তার থেকেও বড় উপহার অপেক্ষা করছিল অভিনেত্রীর জন্য। তামান্নার মুখের ছবি নিজের হাতে ট্যাটু করিয়েছিলেন অনুরাগী।

সেই ট্যাটু দেখেই আবেগপ্রবণ হয়ে পড়েন তামান্না। বিমানবন্দরেই ওই অনুরাগীকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন অভিনেত্রী। তাকে গ্রহণ করার জন্য, তার কাজের প্রশংসা করার জন্য বরাবর নিজের অনুরাগীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তমন্না।

তাকে ভালোবেসে যে কেউ তার ছবি ট্যাটু করিয়ে ফেলতে পারেন, সে কথা হয়তো কখনও কল্পনা করেননি অভিনেত্রী। গাড়িতে উঠে বিমানবন্দর ছেড়ে যাওয়ার আগেও তাকে ধন্যবাদ জানিয়ে যান তামান্না।

সম্প্রতি ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনায় আছেন তামান্না। অভিনেতা বিজয় ভার্মার সঙ্গে প্রেমের কথা স্বীকার করে নিয়েছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তামান্না বলেন, সহকর্মীর সঙ্গে সময় কাটালে অনেকেই মনে করেন তারা প্রেম করছেন। আসলে একটা বন্ধুত্ব তৈরি হয়। তবে বিজয়ের সঙ্গে আমার একটা সম্পর্ক রয়েছে। যা কি না অনেকটাই বন্ধুত্বে ভরা। আমরা দুজনেই দুজনকে সময় দিচ্ছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

আরও পড়ুন

বিয়ে করলেন দীপ্তি চৌধুরী, বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

বিয়ে করলেন আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। তার স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব। শুক্রবার (৫ জুন) দুপুরে রাজধানীর বাংলা মটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের...

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...