বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

নেইমারের বাবা গ্রেফতার

ক্রীড়া ডেস্ক

ফের শিরোনামে নেইমার। তার বাবাকে গ্রেফতার করেছে ব্রাজিলের পুলিশ। জানা গিয়েছে, নেইমারের বাবা‌ পরিবেশগত অপরাধের কারণে গ্রেফতার হয়েছেন। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের বরাত দিয়ে ডেইলি মেইলসহ বেশ কয়েকটি গণমাধ্যম এই খবর ছেপেছে।

এএফপি ও রয়টার্সের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার নেইমারের মালিকানাধীন একটি স্থাপনায় নতুন অবকাঠামো নির্মাণ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। স্থাপনাটি ব্রাজিলের রিও ডি জেনিরোর দক্ষিণ উপকূলে মানগারাতিবায় অবস্থিত।

স্থানীয় সরকার কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, বিলাসবহুল প্রকল্পটিতে বেশ কয়েকটি নিয়ম লঙ্ঘন করা হয়েছে। যার মধ্যে আছে পানি চলাচলের পথ বদলে দেওয়া, অনুমতি ছাড়া নদীর পানি ব্যবহার, সৈকত থেকে বালু তোলা এবং পাথর উত্তোলন।

আইনভঙ্গের এসব অভিযোগে মানগারাতিবা সিটি হল এবং সিভিল পুলিশ একযোগে অভিযান চালিয়ে গ্রেফতার করে তারকা ফুটবলারের বাবাকে। যদিও কিছুক্ষণের মধ্যেই তাকে ছেড়ে দেওয়া হয়। তবে বিপুল পরিমাণের আর্থিক জরিমানা করা হয়েছে। ব্রাজিলীয় এই তারকা ফুটবলারের বাবাকে দিতে হয়েছে ৫ মিলিয়ন ব্রাজিলিও রিয়েল।

চোটের কারণে মাঠের বাইরে। এর মধ্যে পারিবারিক নানা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন নেইমার। সম্প্রতি তার বিরুদ্ধে উঠেছে সন্তানসম্ভবা প্রেমিকার সঙ্গে বিশ্বাসঘাতকতার অভিযোগ। যার জেরে তিনি ক্ষমা চাইলেও পড়েছেন ভক্ত-ভক্ত-সমর্থকদের তোপের মুখে। একদিনে ইনস্টাগ্রামে ২ লাখের ওপর ফলোয়ার হারিয়েছেন ব্রাজিলিয়ান তারকা। এরমধ্যে বাবা ও সম্পদ নিয়ে নতুন দুশ্চিন্তা।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, নেইমার জায়গাটি কেনেন ২০১৬ সালে। ১০ হাজার বর্গমিটারের জায়গাটিতে হেলিপ্যাড, স্পা ও জিম আছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান...

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার...

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

আরও পড়ুন

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে প্রতিযোগিতায় বাংলাদেশ দলের হয়ে বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুলের সদস্যরা স্বর্ন, রৌপ্য ও তাম্র পদক....

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আগামী ১৪ আগস্ট মাঠে গড়াতে যাচ্ছে । দেশের তরুণ প্রজ্জমকে...

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন দূতের বৈঠক: সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর।শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে...

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও অন্যান্য খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, এসব খাতে বিনিয়োগের মাধ্যমে একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক...