রবিবার, ২৮ জুন ২০২৬

রামগড়ে বাঙ্গালিদের ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন 

৬ দফা দাবি পেশ

শুভাশীষ দাশ , রামগড় (খাগড়াছড়ি)

খাগড়াছড়ির রামগড়ের প্রত্যন্ত এলাকায় বাঙ্গালিদের কয়েকশ একর রেকর্ডীয় টিলাভূমি দখল করে বান্দরবান থেকে আসা ত্রিপুরা উপজাতীয় পরিবারদের বসতি স্থাপনের অভিযোগ উঠেছে।

প্রসীতখীসার নেতৃত্বাধীন ইউপডিএফের উদ্যোগে পরিকল্পিতভাবে ভূমিদখলের এ কার্যক্রম চালানো হচ্ছে বলে অভিযোগ করে মানববন্ধন করেছে বাটনা শিবির ভূমি রক্ষা কমিটি ও নির্যাতিত গুচ্ছগ্রামবাসীর নেতৃবৃন্দ।

বুধবার (২১ জুন) রামগড় পৌর শহরে ‘বহিরাগত উপজাতীয় ভূমিদস্যু ও ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর সশস্ত্র সন্ত্রাসীদের মদদে অবৈধভাবে বাঙ্গালিদের ভূমিতে বসতি নির্মাণ এবং বে-দখলের প্রতিবাদে “বাটনাশিবির ভূমি রক্ষা কমিটি ও নির্যাতিত গুচ্ছগ্রামবাসী”র ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা এ অভিযোগ করেন। সংগঠনের সভাপতি মো: ইউনুছের সভাপতিত্বে এ মানববন্ধনে রামগড় পৌরসভার প্যানেল মেয়র ও ৭ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল বশর বলেন, বাটনাশিবির এলাকায় বাঙ্গালীরা ৬০-৭০ বছর ধরে বসবাস করে আসছে। কিন্তু হঠাৎ কিছু বহিরাগত ত্রিপুরা উপজাতীয় পরিবার বাঙ্গালীদের রেকর্ডীয় ভূমি দখল করে অবৈধভাবে বসতি স্থাপন করছে।

বাটনাশিবির ভূমি রক্ষা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ মোল্লা বলেন, “আমার বাগবাগিচা সজ্জিত ভূমিতে আমরা যেতে পারছি না, বহিরাগত উপজাতীয় সশস্ত্র সন্ত্রাসীরা আমার ভূমিতে অবৈধভাবে বসতি স্থাপন করছে, সরকারের ও প্রসাশনের কাছে আমাদের ভূমি উদ্ধারের জোর দাবি জানাই।”

সংগঠনের সিনিয়র সহ সভাপতি রবিউল হক রবি বলেন, “আমরা আমাদের ভূমির নিয়মিত খাজনা পরিশোধ করে আসছি, আমার নামে রেকর্ডভূক্ত ভূমি বহিরাগত উপজাতীয় ভূমিদস্যূরা আমাকে বাগবাগিচা করতে দিচ্ছে না। সশস্ত্র সন্ত্রাসীদের ভয়ে ভূমিতে যেতে পারছি না। আমি সরকার ও প্রশাসনের কাছে আমাদের ভূমি উদ্ধার এবং ভূমির নিরাপত্তা চাই।”

সংগঠনের সভাপতি মোঃ ইউনুছ তার বক্তব্যে বলেন, ” সরকার ১৯৮৬ সালে উপজাতীয় সশস্ত্র শান্তিবাহিনীর আক্রমণের কারণে আমাদের বাপ-দাদার বসত-ভিটা বাটনাশিবির এলাকা থেকে তৈচালাপাড়া গুচ্ছগ্রামে নিয়ে আসে। কিন্তু দুঃখের বিষয়, ১৯৯৭ সালের ২ ডিসেম্বর সরকার ও জনসংহতি সমিতির মধ্যে শান্তি চুক্তির ২৫ বছর পার হলেও আজও আমাদের ফেলে আসা বসত-ভিটায় পূনর্বাসন করা হয়নি। আর এই সুযোগকে কাজে লাগিয়ে বহিরাগত উপজাতীয় ভূমিদস্যুরা আমাদের ভূমি জবর দখল এবং জোরপূর্বক অবৈধ বসতি স্থাপন করে চলছে।” তিনি আরও অভিযোগ করে বলেন, ইদানীং বান্দরবানের বিভিন্ন স্থান থেকে অসংখ্য ত্রিপুরা উপজাতি পরিবারকে এনে বাঙ্গালিদের জায়গায় বসতিস্থাপন করে দেওয়া হচ্ছে। মানববন্ধনে অংশ নেওয়া বাটনাশিবির এলাকার ভূমি মালিক হানিফ মজুমদার, আমিন সওদাগরসহ গুচ্ছগ্রামবাসীরা তাদের ভূমি বে-দখল হওয়া রেকর্ডীয় ভূমি উদ্ধারে সরকার ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

পরে বাটনাশিবির ভূমি রক্ষা কমিটির সভাপতি মো: ইউনুছ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে সরকারের কাছে ৬ দফা দাবি পেশ করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে, বাটনাশিবির এলাকার গুচ্ছগ্রামবাসীদের সকল বে-দখলকৃত ভূমি উদ্ধার করা, বাটনাশিবির এলাকার সকল গুচ্ছগ্রামবাসীকে পূনর্বাসনের ব্যবস্থা করা,

বাটনাশিবির এলাকার নিরাপত্তা নিশ্চিত করা, বাদপড়া গুচ্ছগ্রামাবাসীদের তালিকা তৈরি করে রেশন সুবিধা  নিশ্চিত করা, গুচ্ছগ্রামবাসীদের স্বাবলম্বী হওয়ার জন্য কর্মসংস্থান সৃষ্টি, সরকারি বেসরকারি চাকরিতে অগ্রাধিকার এবং বাটনাশিবির এলাকার গুচ্ছগ্রামবাসীদের জন্য শিক্ষা, চিকিৎসা, বাসস্থান ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হাক্কানী ক্রিকেট ক্লাব এবং সিটি কর্পোরেশন মাস্টার্সের জয়

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

প্রবাহ কোচিংয়ের এইচএসসি বিশেষ কোচিং ও মডেল টেস্টের সমাপনী, মেধাবীদের পুরস্কার প্রদান

চট্টগ্রামের প্রবাহ কোচিং সেন্টারের প্রধান কার্যালয় চকবাজার শাখায় অনুষ্ঠিত...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব, ফুটবল খেলোয়াড় বাচাই কার্যক্রম শুরু

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম সিটি...

আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ রবিবার সকালে, খেলা দেখবেন যেভাবে ?

এরই মধ্যে দুই ম্যাচ জিতে গ্রুপ জে-র শীর্ষস্থান নিশ্চিত...

চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক...

আনোয়ারায় প্রকাশ্যে ছুরিকাঘাতের ভিডিও ভাইরাল, অভিযুক্ত গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় প্রকাশ্যে এক যুবককে উপর্যুপরি ছুরিকাঘাতের ভিডিও সামাজিক...

আরও পড়ুন

আনোয়ারায় প্রকাশ্যে ছুরিকাঘাতের ভিডিও ভাইরাল, অভিযুক্ত গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় প্রকাশ্যে এক যুবককে উপর্যুপরি ছুরিকাঘাতের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার চারদিন পর তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে...

চট্টগ্রামে পৃথক স্থানে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের

চট্টগ্রাম নগরের কদমতলীর ধনিয়ালাপাড়া এবং রাউজানের নোয়াপাড়ায় সেপটিক ট্যাংকে নেমে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) নগরীর ধনিয়ালাপাড়া ও রাউজান উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।ধনিয়ালাপাড়ায়...

আনোয়ারায় পিতার মরদেহ দাফন করতে গিয়ে হামলার শিকার ভাই-বোন, গ্রেপ্তার ১

চট্টগ্রামের আনোয়ারায় পারিবারিক কবরস্থানে পিতার মরদেহ দাফন করতে গিয়ে প্রতিবেশীদের হামলার শিকার হয়েছেন মৃতের ছেলে ও মেয়ে। এ ঘটনায় দায়ের করা মামলায় এক আসামিকে...

মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ আটক ২১

মায়ানমারে পাচারকালে ১ হাজার ৪৫০ বস্তা সিমেন্টসহ ২টি ফিশিং বোট জব্দ এবং ২১ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গোপসাগরে টহলরত বাংলাদেশ...