বুধবার, ১৯ আগস্ট ২০২৬

শত ফুল ফুটুক, সুন্দরটি বেছে নেব: শেখ হাসিনা

চট্টগ্রাম নিউজ ডটকম

আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন কারা পেতে পারেন সেই ধারণা দিয়ে প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনা বলেছেন, প্রার্থী হতে ইচ্ছুক এমন অনেকের মধ্য থেকে যোগ্য ব্যক্তিকেই বেছে নেয়া হবে।

তিনি বলেন, নির্বাচনে প্রার্থীর বিষয়ে আমরা শত ফুল ফুটতে দেয়ার পক্ষে। শত ফুল ফুটতে দিন, যে ফুলটি সব থেকে সুন্দর সেটি আমি বেছে নেব।

গণভবনে বুধবার সুইজারল্যান্ড সফর নিয়ে সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

আরও পড়ুন : যারা ভোটচোর বলে, তারা তো ভোটডাকাত: প্রধানমন্ত্রী

ওই সাংবাদিক জানতে চান, জাতীয় নির্বাচনের আগে তৃণমূলে আওয়ামী লীগের মধ্যে সংঘাত হচ্ছে, অনেক পেশার অবসরপ্রাপ্ত অনেকে নির্বাচনের মাঠে নেমেছেন। আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়নের কোনো বার্তা দেবেন কিনা?

শেখ হাসিনা বলেন, “আমাদের দেশে গণতান্ত্রিক ধারাবাহিকতা আছে। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠন করার পর থেকে বাংলাদেশে ৫০ বছরের ইতিহাসে সর্বপ্রথম স্থিতিশীল পরিবেশ এবং গণতান্ত্রিক ধারাবাহিকতা অব্যাহত আছে বলেই কিন্তু দেশের উন্নতি হয়েছে।

‘দেশটা একটা জায়গায় এগিয়ে গেছে। আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। এবং মানুষের ভেতরে আস্থা-বিশ্বাস ফিরে এসেছে। দারিদ্র্য বিমোচন হয়েছে, মানুষের আয় বেড়েছে, সব দিক থেকে উন্নতি হয়েছে।”

প্রার্থীর জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার ভিত্তিতে দলীয় মনোনয়ন দেয়া হয় জানিয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘স্বাভাবিকভাবে সামনে ইলেকশন আসলে প্রার্থী হবার জন্য অনেকেরই আকাঙ্ক্ষা থাকবে।

এতে তো কোনো সন্দেহ নেই। আর নির্বাচন যখন হবে, কাকে প্রার্থী করা হবে, কাকে প্রার্থী করা হবে না, এটা তো আমাদের দলেরও একটা লক্ষ্য থাকে।”

শেখ হাসিনা বলেন, অবাধ, নিরপেক্ষ ও স্বচ্ছ ইলেকশন হোক, এটা সবসময় আমাদেরই দাবি। কারণ পঁচাত্তরের ১৫ অগাস্টের পরের কথা চিন্তা করেন। প্রতিটি ইলেকশন কি হত? তখন তো ইলেকশন বলে কিছু ছিল না। মানুষের ভোটের অধিকার ছিল না। মানুষের সমস্ত ভোটের অধিকার একটি জায়গায় বন্দি ছিল।

আরও পড়ুন: সেন্টমার্টিন দিয়ে দিলে আমিও ক্ষমতায় থাকতে পারব: প্রধানমন্ত্রী

তিনি বলেন, আওয়ামী লীগ সবসময় গণতন্ত্রে বিশ্বাস করে বলেই আজকে গণতন্ত্র ফিরিয়ে এনেছি। (গণতন্ত্র) ফিরিয়ে এনেছি বলেই গণতান্ত্রিক পরিবেশে ইলেকশন হবে, অনেকেই তো প্রার্থী হতে পারে। প্রার্থী যদি হয়, শত ফুল ফুটতে দিন, যে ফুলটি সব থেকে সুন্দর সেটি আমি বেছে নেব। আমার উত্তর পরিষ্কার।

আওয়ামী লীগের ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেন, ২০০১-এ নৃশংস সাম্প্রদায়িক হামলা করা হয়েছে। রাজনৈতিক নেতাকর্মী ও প্রশাসনে হামলা হয়েছে। বেশ কয়েকজন অপরাধী বিদেশে গিয়ে বিরাট মানবাধিকার কর্মী হয়ে গেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব।’মানবিক ও সামাজিক উদ্যোগে বেসরকারি খাতকে সরকারের পক্ষ...

চট্টগ্রামে মঙ্গলবার থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিস

চট্টগ্রাম নগরীতে গণপরিবহনে নারীদের যাতায়াত আরও নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ করতে মঙ্গলবার ১৮ আগস্ট থেকে বিআরটিসির ‘মহিলা বাস সার্ভিস’ চালু হতে যাচ্ছে। সম্পূর্ণ নারী চালক...

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

শিক্ষকরা সমাজের ‘আলোকবর্তিকা’ হিসেবে অভিহিত করে অবসরকালীন সুবিধার অর্থের জন্য তাদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (১৫...