রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

ভোট দিলেন খায়রুজ্জামান লিটন

চট্টগ্রাম নিউজ ডটকম

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ভোট দিলেন আওয়ামী লীগের মেয়রপ্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। আজ বুধবার সকাল ৯টা ১০ মিনিটে নগরীর স্যাটেলাইট টাউন স্কুলকেন্দ্রে ভোট দেন তিনি।

এর আগে সকাল ৯টার দিকে স্ত্রী ও কন্যাদের সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে আসেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লিটন। ভোট দেওয়ার পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ক্ষমতাসীন দলের এই মেয়রপ্রার্থী। এর আগে বুধবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। এটি চলবে বিকাল ৪টা পর্যন্ত।

আরও পড়ুন: রাজশাহীতে ভোটারদের উপচেপড়া ভিড়

রাজশাহী অঞ্চলিক নির্বাচন অফিসসূত্রে জানা গেছে, রাসিকের এই সিটি নির্বাচনে খায়রুজ্জামান লিটন ছাড়াও মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরও তিন প্রার্থী।

তারা হলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাইফুল ইসলাম স্বপন, জাকের পার্টির লতিফ আনোয়ার ও ইসলামী আন্দোলনের মুরশিদ আলম। যদিও গত ১২ জুন রাজশাহীতে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ইসলামী আন্দোলনের মুরশিদ আলম ফারুকী ভোটবর্জনের ঘোষণা দেন।

এ ছাড়া সাধারণ ৩০টি ওয়ার্ডে কাউন্সিলরপ্রার্থী ১১২ জন। আর সংরক্ষিত নারী আসনের ১০টি (জোনে) ওয়ার্ডে প্রার্থী ৪৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাসিকে এবার ৩ লাখ ৫১ হাজার ৯৮২ জন ভোটার ভোট দেবেন। এর মধ্যে নতুন ভোটার ৩০ হাজার ১৫৭ জন। পুরুষ ভোটার ১ লাখ ৭১ হাজার ১৬৭ জন এবং নারী ১ লাখ ৮০ হাজার ৮০৯ জন।

এ তালিকায় ৬ জন তৃতীয় লিঙ্গের মানুষও রয়েছে। এ ছাড়া ১৫৫টি ভোটকেন্দ্রে ১ হাজার ১৫৩টি কক্ষে ইভিএমে নির্বাচন অনুষ্ঠিত হবে। অস্থায়ী ভোটকেন্দ্রের সংখ্যা ৩টি এবং স্থায়ী ভোটকেন্দ্রের সংখ্যা ১৬২টি।

নির্বাচন অফিসসূত্রে আরও জানা গেছে, রাসিকের ১৫৫টি কেন্দ্রই গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ)। এর মধ্যে ১৪৮টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ ও ৭টি কেন্দ্র অতিঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। এসব কেন্দ্রে স্থাপন করা হয়েছে ১ হাজার ৫৬০টি ক্লোজ সার্কিট (সিসিটিভি) ক্যামেরা। এ ছাড়া কেন্দ্রের বুথগুলোতেও থাকছে এ ক্যামেরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাউজানে মধ্যরাতে যুবককে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে বাবলু (২৭) নামে এক যুবককে গুলি করে...

৮০ কুস্তির মধ্যে চ্যাম্পিয়ন বাঘা শরীফ, রানার আপ রাশেদ

শত বছরের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার ১১৭তম আসর ঘিরে...

শিক্ষার্থীদের সঙ্গে হাসি-আড্ডায় প্রধানমন্ত্রী

বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের...

বর্তমান সরকার মেধানির্ভর মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের উন্নয়নকে টেকসই করতে মেধাভিত্তিক,...

কুমিল্লার বাঘা শরীফের হ্যাটট্রিক শিরোপা

জব্বারের বলী খেলায় টানা তিনবার শিরোপা জিতে হ্যাটট্রিক করেছেন...

কোতোয়ালীতে ঝটিকা মিছিল: নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আ’ লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার

কোতোয়ালী থানাধীন রেলওয়ে বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে নিষিদ্ধ ঘোষিত...

আরও পড়ুন

রাউজানে মধ্যরাতে যুবককে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে বাবলু (২৭) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাত ৩টায় পৌরসভার ঢালারমুখ এলাকায় এ ঘটনা ঘটে।নিহত...

৮০ কুস্তির মধ্যে চ্যাম্পিয়ন বাঘা শরীফ, রানার আপ রাশেদ

শত বছরের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার ১১৭তম আসর ঘিরে উৎসবের নগরীতে পরিণত হয়েছে চট্টগ্রাম। খেলা শুরুর আগে থেকেই লালদীঘি মাঠে উপচে পড়েছে দর্শকের ভিড়।...

কুমিল্লার বাঘা শরীফের হ্যাটট্রিক শিরোপা

জব্বারের বলী খেলায় টানা তিনবার শিরোপা জিতে হ্যাটট্রিক করেছেন কুমিল্লার বাঘা শরীফ। গতবার দ্বিতীয় শিরোপা জয়ের পর হ্যাটট্রিক শিরোপা জয়ের ঘোষনা দিয়েছিলেন বাঘা শরীফ।তিনি...

কোতোয়ালীতে ঝটিকা মিছিল: নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আ’ লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার

কোতোয়ালী থানাধীন রেলওয়ে বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগে অঙ্গসংগঠনের ঝটিকা মিছিল থেকে ১২ নেতাকর্মী গ্রেফতার করেছে পুলিশ।তাদের বিরুদ্ধে সন্ত্রাস...