মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

আমরা শান্তির পক্ষে: মোদি

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্র সফরে রওনা হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার এই সফরেই জেট ইঞ্জিন চুক্তি হওয়ার কথা রয়েছে। এছাড়া মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন মোদি।

সফরের আগে একটি বিদেশি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী।

মার্কিন সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে মোদি বলেন, ‘আমরা এই যুদ্ধে নিরপেক্ষ নই। আমরা শান্তির পক্ষে।’

মোদি বলেন, গোটা বিশ্বই ভারতের অবস্থানের বিষয়ে অবগত। এবং আমার বিশ্বাস তারা ভারতের অবস্থান বুঝতে পারছে। ভারত শান্তি চায়। এবং ভারতের এই নীতির ওপর পূর্ণ আস্থা আছে সবার। ইউক্রেন যুদ্ধের ইস্যুতে অনেকেই মনে করেন যে আমরা নিরপেক্ষ। বিষয়টা সেরকম নয়। আমরা শান্তির পক্ষে। সকল দেশের উচিত আন্তর্জাতিক আইন এবং দেশের সার্বভৌমত্বকে সম্মান করা।

মোদি আরও বলেন, যুদ্ধ বন্ধে ভারত যথা সম্ভব ভূমিকা পালন করতে প্রস্তুত।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের ওপর হামলা শুরু করেছিল রাশিয়া। এই যুদ্ধের মাঝেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল মোদির।

সম্প্রতি আবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও মুখোমুখি বৈঠকে বসেছিলেন তিনি। ভারত অনবরত এই যুদ্ধ বন্ধের ডাক দিয়ে এসেছে। তবে আমেরিকা বা তার মিত্র দেশগুলোর মতো রাশিয়ার বিরোধিতা করেনি ভারত। বরং সূক্ষ্ম কূটনীতির মাধ্যমে ভারসাম্য বজায় রেখেছে দিল্লি।

এরই মাঝে দেশের স্বার্থে রাশিয়ার থেকে সস্তায় জ্বালানি তেল কিনে চলেছে ভারত। অপরদিকে আবার জেলেনস্কির আবেদনে ইউক্রেনকে একাধিবার ত্রাণ সামগ্রী পাঠিয়েছে মোদি সরকার।

যদিও এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র চেয়েছিল, ভারত রাশিয়ার বিরুদ্ধে আরও কিছুটা সরব হবে। তবে ভারত কোনও কিছুতেই প্রভাবিত না হয়ে স্বাধীন বিদেশ নীতি অবলম্বন করে চলেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা যুগোপযোগী ও...

আরও পড়ুন

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম তলা ইমন (২৫) নামে এক কসমেটিকস দোকানে কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষনিক ভাবে...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে জাহেদুল ইসলাম প্রকাশ পিচ্চি জাহেদ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।রোববার (৩০ আগস্ট)...

নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা যুগোপযোগী ও যৌক্তিক করার লক্ষ্যে নতুন জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুমোদন করেছে সরকার। নতুন বেতন স্কেলে বিদ্যমান...

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

মাগুরার ৮ বছরের শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর হাইকোর্ট রায় ঘোষণা করবেন আজ।সোমবার (৩১ আগস্ট)...