বান্দরবানের রুমায় মানবিক সহায়তা দিতে গিয়ে কেএনএফের আইইডি বিস্ফোরণ মোন্নাফ হোসেন রাজু (২১) নামে এক সৈনিক নিহত হয়েছে। একই ঘটনায় মোঃ রেজাউল (২৪) নামে আরেক সৈনিক গুরুত্বর আহত হন।
গতকাল শুক্রবার (১৬ জুন) দুপুর দেড়টায় দিকে রুমা উপজেলার ছিলোপি পাড়ায় এলাকায় এই ঘটনাটি ঘটে।
আজ শনিবার (১৭ জুন) বিকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এই তথ্যটি নিশ্চিত করেন।
আইএসপিআর জানায়, গত শুক্রবার সেনাবাহিনী একটি টহল দল ছিলোপি পাড়া টিওবি থেকে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণের জন্য পাইনুম পাড়া দিকে রওনা দেন।
এসময় ৪০০ মিটার দূরে কেএনএফের মাটিতে পুতে রাখা আইইডি বিস্ফোরণে গুরুত্বর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় ওই সৈনিকে মৃত্যু হয়।
শহীদ সেনাসদস্যের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় নিয়োজিত কার্যক্রমের পাশাপাশি পাহাড়ি জনগোষ্ঠীর মানবিক সহযোগিতা প্রদান করতে গিয়ে সেনাসদস্যের এই সর্বোচ্চ ত্যাগ জাতি শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে বলে তিনি মত প্রকাশ করেন।
