মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

জামালখানে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবির ভাংচুরের প্রতিবাদে আ’লীগের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক

জামালখানে দেওয়ালে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবির ভাংচুরের প্রতিবাদে তাৎক্ষণিক বিএনপি জামাতের নৈরাজ্য ও নাশকতা বিরোধী বিক্ষোভ মিছিল করেছে আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ।

বিক্ষোভ মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন বলেছেন, বিএনপি-জামাতকে আর ছাড় নয়।

তাদের নৈরাজ্যের দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত নিজ নিজ প্রতিটি এলাকায় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের অতন্দ্র প্রহরীর মতো সজাগ থাকতে হবে।

দেশের উন্নয়ন-অগ্রগতির ধারাবাহিকতা ধরে রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই।

বুধবার (১৪ জুন) বিকেলে জামালখানে দেওয়ালে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু ও জননেত্রীর ছবির ভাংচুরের প্রতিবাদে তাৎক্ষণিক বিএনপি জামাতের নৈরাজ্য ও নাশকতা বিরোধী বিক্ষোভ মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি একথা বলেন।

তিনি বলেন, কোন বিদেশী প্রভুর প্রেসকিপশনে নয়, ক্ষমতায় কে আসবে বা কে যাবে তা এদেশের জনগণ তাদের ভোটধিকারের মাধ্যমে নির্ধারণ করে দেবে। ক্ষমতাধর বিদেশী রাষ্ট্রগুলোর মনে রাখা উচিত বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র।

দেশের অভ্যন্তরীন বিষয়ে কোন বিদেশী শক্তির নাক গলানোর সুযোগ নেই। ক্ষমতাধর একটি দেশ বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি দেখে হতবাক। এটা তাদের সহ্য হচ্ছে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় থাকুক ঐ দেশটি চায় না।

এসময় আরো বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মসিউর রহমান চৌধুরী, উপ-দপ্তর সম্পাদক কাউন্সিলর জহর লাল হাজারী, সাবেক কেন্দ্রীয় যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর, ওয়ার্ড আওয়ামী লীগের মিথুন বড়ুয়া, ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন, আব্দুস সালাম মাসুম, নুর মোস্তফা টিনু, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু, সাখাওয়াত হোসেন সাকু, আব্দুল্লাহ আল মামুন, সাবেক যুবলীগ নেতা জাবেদুল আলম সুমন, নঈম উদ্দীন, মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু, জাকারিয়া দস্তগীর, মিঠুন মল্লিক, ওয়াহেদ রাসেল, শৈবাল দাশ, চট্টগ্রাম কলেজের মাহমুদুল করিম, কোতোয়ালী থানা ছাত্রলীগের সভাপতি আদিত্য নন্দী, মাকসুদুর রহমান মাসুদ প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি শুধু বহুদলীয় গণতন্ত্রই ফিরিয়ে...

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের, বোয়িং কেনার সিদ্ধান্তে ধন্যবাদ

শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ...

রামগড়ে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির...

লামায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

বান্দরবানের লামায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও...

মোটরসাইকেল শোভাযাত্রা, ফুলেল শুভেচ্ছা ও শতাধিক তোরণে মন্ত্রীকে বরণ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ও বান্দরবানের সংসদ...

লোহাগাড়ায় ঘুরতে বেরিয়ে আর ফেরা হলো না, লাশ হলেন দুই বন্ধু

চট্টগ্রামের লোহাগাড়ায় মিনিট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বাইক...

আরও পড়ুন

মোটরসাইকেল শোভাযাত্রা, ফুলেল শুভেচ্ছা ও শতাধিক তোরণে মন্ত্রীকে বরণ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ও বান্দরবানের সংসদ সদস্য রাজপুত্র সাচিংপ্রু জেরীকে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্বাগত জানিয়েছে বান্দরবান জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী...

লোহাগাড়ায় ঘুরতে বেরিয়ে আর ফেরা হলো না, লাশ হলেন দুই বন্ধু

চট্টগ্রামের লোহাগাড়ায় মিনিট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বাইক আরোহী নিহত হয়েছেন।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার ঠাকুরদিঘী ব্রিজ সংলগ্ন...

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার এ বছরকে নজরুল বর্ষ ঘোষনা করেছে। শুধু ঘোষনায় নয়, নজরুল চর্চ্চার জন্য চট্টগ্রামসহ সারাদেশে একযোগে...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম তলা ইমন (২৫) নামে এক কসমেটিকস দোকানে কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষনিক ভাবে...