মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

সুড়ঙ্গে বড় চমক নুসরাত ফারিয়ার

বিনোদন ডেস্ক

ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে রায়হান রাফি পরিচালিত ‘সুড়ঙ্গ’ সিনেমাটি। এ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে চলেছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর। সিনেমায় নায়িকা হিসেবে রয়েছেন তমা মির্জা। তবে এবার জানা গেল নির্মাতা রাফির এ সিনেমায় চমক হিসেবে রয়েছেন এপার আর ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াও।

ঈদের আনন্দ আরও বাড়িয়ে তুলতে এই সিনেমায় ফারিয়াকে নেয়ার চিন্তা ভাবনা ছিল পরিচালকের। তাই সিনেমায় ফারিয়াকেও দেখতে পারবে দর্শক।

তবে নায়িকা বা সিনেমার কোনো চরিত্রে ধরা দেবেন না ফারিয়া। এ সিনেমায় তিনি ধরা দেবেন একটি আইটেম সংয়ে। গানটির শিরোনাম ‘কলিজা আর জান’।

রাসেল মাহমুদের কথা আর আরাফাত মহসীন নিধির সুর-সংগীতায়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কণা। আইটেম এ গানটিতে লিপসিংয়ের পাশাপাশি রূপ, লাবণ্য আর নাচের কারিশমা দেখাবেন ফারিয়া। শুধু তাই নয়, ফারিয়ার সঙ্গে নাচতে দেখা যাবে আফরান নিশোকেও।

এরই মধ্যে পুরো সিনেমার শুটিং-সম্পাদনার কাজ শেষ হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ১০ জুন আইটেম গানটির টিজার উন্মোচন করার কথা রয়েছে।

 

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে মোটরসাইকেল খাদে পড়ে এনজিও কর্মকর্তার মৃত্যু

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে...

চীনা অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো উন্নয়নসহ ৫ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) চীনা অর্থনৈতিক ও...

‘বিমানবন্দরে আমার সঙ্গে সঠিক ব্যবহার করা হয়নি, প্রতিবাদ জানাতে  ফিরে এসেছি’

ভারত সফরে গিয়ে দেশটিতে প্রবেশ না করে বাংলাদেশে ফিরে...

রামুর উখিয়াঘোনা থেকে পরিত্যক্ত অবস্থায় বন্দুক ও ধারালো দা উদ্ধার

নাইক্ষ্যংছড়ির পাশ্ববর্তী রামু উপজেলার কাওয়ারখোপ ইউনিয়নের উখিয়াঘোনা এলাকায় বিশেষ...

নিখোঁজের দুই দিন পর খালে মিলল ৭ বছরের শিশুর মরদেহ

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নে নিখোঁজ হওয়ার...

তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরতে হবে: প্রধানমন্ত্রী

গণমাধ্যমকে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে নেওয়ার আহ্বান...

আরও পড়ুন

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...

বাঙালির প্রাণের উৎসব আজ

'মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/ অগ্নিস্নানে শুচি হোক ধরা’– পুরনো সব জীর্ণতাকে পেছনে ফেলে ভোরের আকাশে উদিত হয়েছে নতুন বছরের রক্তিম সূর্য।১৪৩২ এর...