বুধবার, ১২ আগস্ট ২০২৬

আনোয়ারায় মাদক বিরোধী শিক্ষার্থী সম্মেলন অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক

মাদককে না বলুন, মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তুলুন এ স্লোগানে আনোয়ারা উপজেলার পরৈকোড়া নয়নতারা উচ্চ বিদ্যালয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও দৈনিক ইনফো বাংলার যৌথ উদ্যোগে মাদক বিরোধী শিক্ষার্থী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১লা জুন)  সকাল ১১টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) ও দৈনিক ইনফো বাংলার যৌথ উদ্যোগে বিদ্যালয় হল রুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময়  শিক্ষার্থীদের মাঝে মাদকের কুফল সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে মাদক বিরোধী শিক্ষার্থী সম্মেলনে সচেতনতা মূলক আলোচনা হয়।

দৈনিক ইনফো বাংলার সহযোগী সম্পাদক দিদারুল আলমের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন পরৈকোড়া নয়নতারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কুমার নন্দী।

উক্ত মাদকবিরোধী শিক্ষার্থী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম জেলার অতিরিক্ত উপ-পরিচালক মুকুল জ্যোতি চাকমা। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন, আনোয়ারা থানার অফিসার ইনচার্জ মির্জা মোহাম্মদ হাসান, মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌস হোসেন, নয়নতারা বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য শম্মুনাথ চক্রবর্তীসহ স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ।

শিক্ষার্থী সম্মেলন শেষে বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপহার বিতরণ করা হয়।

অনুষ্ঠান শেষে মাদক বিরোধী ভূমিকা রাখার জন্য গণমাধ্যম সংগঠন আনোয়ারা সাংবাদিক সমিতি (আসাস) ও সামাজিক সংগঠন স্বাধীন চেতনার প্রজন্ম ফাউন্ডেশনকে সম্মাননা স্বারক প্রদান করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর আহত মো. শাহজাহান (৪৯) নামে এক ব্যক্তি মারা গেছেন।মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার...

চৌদ্দগ্রামে ডিবি পরিচয়ে যুবককে অপহরণের পর মারধর, আড়াই লাখ টাকা ছিনতাই

কুমিল্লার চৌদ্দগ্রামে ডিবি পরিচয়ে সাব্বির নামে এক যুবককে অপহরণের পর মারধর করে দুই লাখ ৭০ হাজার টাকা ছিনতাই ও তিন লাখ টাকা মুক্তিপন দাবীর...