বুধবার, ১২ আগস্ট ২০২৬

পটিয়ায় বৌদ্ধ ঐক্য ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন 

নয়ন শর্মা , পটিয়া প্রতিনিধি

বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব আন্তর্জাতিক ভেসাক ডে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন ও পটিয়ায় বৌদ্ধ ঐক্য ফাউন্ডেশন পটিয়া উপজেলা শাখার অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে

শুক্রবার ( ২জুন) বিকালে পটিয়ার একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানের শুভ উদ্ভোদন করেন দি বুড্ডিস্ট কো অপারেটিভ ইউনিয়নের চেয়ারম্যান ভদন্ত শাসন রক্ষিত মহাথেরো। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের সাবেক সভাপতি বাবু নেত্রসেন বড়ুয়া। বাংলাদেশ বৌদ্ধ ঐক্য ফাউন্ডেশনের কেন্দ্রীয় চেয়ারম্যান প্রজ্ঞাজ্যোতি বড়ুয়া লিটনের সভাপতিত্বে এবং মহা সচিব সীমাজু বড়ুয়া ও যুগ্ম সচিব সৈকত চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ট্রাস্টি মিথুন রশ্মি বড়ুয়া, বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের যুগ্ম সম্পাদক দোলন কান্তি বড়ুয়া। এতে মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন কীর্ত্তনীয়া শাক্যপদ বড়ুয়া। অনুষ্টানে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির চেয়ারম্যান চিন্ময় বড়ুয়া রিন্টু এবং বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের মহাসচিব প্রকৌশলী সীমান্ত বড়ুয়াকে সংবর্ধনা দেয়া হয়। অভিষেক কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন পটিয়া বৌদ্ধ ঐক্য ফাউন্ডেশনের সভপতি শৈবাল বড়ুয়া ও সাধারণ সম্পাদক লিটন বড়ুয়া।

বক্তারা বলেন, বৌদ্ধ ঐক্য ফাউন্ডেশন বৌদ্ধ ধর্মালম্বীদের পাশাপাশি সকল ধর্মের লোকেদের সহবস্থান নিশ্চিতে কাজ করছে। বিভিন্ন সময়ে হওয়া সংখ্যালঘু নির্যাতনের চিত্র তুলে ধরে তারা বলেন, সংখ্যালঘু নির্যাতন বন্ধে অতীতে হওয়া সকল হামলার দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। এছাড়াও সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন ও সংখ্যালঘু মন্ত্রণালয় প্রতিষ্টার দাবি জানান তারা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর আহত মো. শাহজাহান (৪৯) নামে এক ব্যক্তি মারা গেছেন।মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার...

চৌদ্দগ্রামে ডিবি পরিচয়ে যুবককে অপহরণের পর মারধর, আড়াই লাখ টাকা ছিনতাই

কুমিল্লার চৌদ্দগ্রামে ডিবি পরিচয়ে সাব্বির নামে এক যুবককে অপহরণের পর মারধর করে দুই লাখ ৭০ হাজার টাকা ছিনতাই ও তিন লাখ টাকা মুক্তিপন দাবীর...