বুধবার, ১২ আগস্ট ২০২৬

পটিয়ায় টপ সয়েল কাটার অপরাধে আটক ২

গাড়ি জব্দ

নয়ন শর্মা -পটিয়া প্রতিনিধি

পটিয়ায় রাতের আঁধারে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার সময় হাতেনাতে দুইজনকে আটক করেছে  পুলিশ।

বৃহস্পতিবার রাতে পটিয়া থানার ওসি প্রিটন সরকারের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার খরনা ইউনিয়নের মোজাফফরাবাদ এলাকায় অভিযান চালিয়ে ফসলি জমির মাটি কাটার সময় হাতেনাতে আটক করেন দুইজনকে। এসময় মাটি ভর্তি দুটি পিকআপ জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন, পাশ্ববর্তী চন্দনাইশ উপজেলার কাঞ্চন নগর এলাকার আবদুল মালেকের ছেলে আব্দুর রহিম (২৮) ও একই এলাকার মৃত রিয়াজ উদ্দিনের ছেলে ইমন উদ্দিন (২১)।

এসময় ভ্রাম্যমান আদালত বসিয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল ইসলাম দুইজনকে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

পটিয়া থানার ওসি প্রিটন সরকার বলেন, দীর্ঘদিন যাবত ওই এলাকায় একটি চক্র অসাধু উপায়ে ফসিল জমির টপ সয়েল কেটে রাতের আধারে নিয়ে যাচ্ছিল। এরই প্রেক্ষিতে মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। অভিযানকালে হাতেনাতে দুইজনকে আটক করে এক মাসের কারাদণ্ড দেয়া হয়। এসময় মাটিসহ দুটি পিকআপ জব্দ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর আহত মো. শাহজাহান (৪৯) নামে এক ব্যক্তি মারা গেছেন।মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে আদনানুজ্জামান নিহাল (১৯) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।আদনানুজ্জামান নিহাল, পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন বালক উচ্চ...