আনোয়ারা উপজেলার বিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ মে ) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা সদর ইউনিয়নে আওয়ামী লীগের সভাপতি উৎপল সেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ জাহেদুল ইসলাম।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রিয়াংকা দাশ গুপ্তার সঞ্চালনায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বিলাশ কান্তি দাশের সভাপতিত্বে উপস্থিত ছিলেন শিক্ষক অভিভাবক সমিতির সভাপতি মোঃ ইসমাইল ।
এতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুনু রানী শুর এবং শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক প্রতাপ গুপ্ত।
এসময় আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য ও সহ সভাপতি মোঃ মোকতার হোসেন,সদস্য নাছরিন সুলতানাসহ শিক্ষক, অভিভাবকবৃন্দ।
আলোচনা পর্ব শেষে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
