বুধবার, ১২ আগস্ট ২০২৬

সাংবাদিককে পা কাটার হুমকি ইউপি চেয়ারম্যানের

নিজস্ব প্রতিবেদক

চেয়ারম্যানের পালিত কিশোর গ্যাংয়ের সাথে তর্কের জেরে সাংবাদিকের পা কেটে ফেলার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বুড়িশ্চর ইউপি চেয়ারম্যান জাহেদ হোসাইনের বিরুদ্ধে। ঘটনার পর নিজের নিরাপত্তার জন্য হাটহাজারী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক মো. সাহাব উদ্দিন। 

গত ২২ মে সোমবার রাত ১১ টায় উপজেলার বুড়িশ্চর ইউনিয়নের নজুমিয়াহাট এলাকায় এই ঘটনা ঘটে। সাহাবউদ্দীন পরিবার নিয়ে ওই এলাকার সোলায়মান বিন্ডিংয়ে বসবাস করেন।

জিডিতে ভুক্তভোগী ওই সাংবাদিক উল্লেখ করেন, ঘটনার দিন রাতে ব্যক্তিগত কাজে বাসা থেকে নেমে মোটরসাইকেল যোগে পার্কিং থেকে সড়কে উঠতেই অজ্ঞাত এক কিশোর গতিরোধ করে মোটরসাইকেলের চাবি নিয়ে নেয়।

চাবি নেওয়ার বিষয়ে জিজ্ঞেস করলে সে ফোন করে আরও ৪/৫ জন কিশোর ডেকে আনে। ওই কিশোর গ্যাংয়ের সদস্যরা ক্ষিপ্ত হয়ে আমি কোথায় আসছি আর কেন আসছি জিজ্ঞেস করতে থাকেন। এক পর্যায়ে তাদের সাথে যোগ দেন স্থানীয় ইউনিয় পরিষদের চেয়ারম্যান জাহেদ হোসাইন। স্বশরীরে উপস্থিত হয়ে ওই কিশোর গ্যাংয়ের সদস্যদের পক্ষ নিয়ে আমার সাথে দুর্ব্যবহার করা শুরু করেন।

ভুক্তোভোগী সাহাব উদ্দীন বলেন, আমি চেয়াম্যানকে আমার পারিবারিক বিস্তারিত তথ্য এবং আমার পেশা সম্পর্কে অবগত করি। পেশা সাংবাদিকতা শুনে তিনি আমার গলা চিপে ধরে দেওয়ালের সাথে ধাক্কা দেয় এবং এলাকায় দ্বিতীয়বার দেখলে দেখে নিবে বলে হুমকি দিতে থাকে। চেয়ারম্যান ও তার পালিত বাহিনীর অবস্থার ব্যতিক্রম দেখে নিজেকে রক্ষার জন্য আমি পুলিশের সহযোগিতা পেতে হাটহাজারী থানায় ফোন দিই।

পুলিশকে ফোন দিচ্ছি শুনে চেয়ারম্যান আরও চড়াও হয়ে আমাকেসহ পুলিশকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। পরে পুলিশ আশার আগেই তিনি এবং তার বাহিনী সেখান থেকে সটকে পড়েন।

তিনি আরও বলেন, পেশাগত পরিচয় দেওয়ার পরও একজন জনপ্রতিধির এমন আচরণে আমি হতভম্ব। একজন চেয়ারম্যান কিভাবে এমন বেআইনি কাজ করতে পারে। আমি উনাকে এটাও বলেছি, আপনাকে আমার বিস্তারিত সব তথ্য জানিয়েছি। পুলিশ আসতেছে। আমি যদি কোন অন্যায় করি পুলিশকে বলেন। পুলিশ আইনগত ব্যবস্থা নিক।

এই বিষয়ে জানতে চাইলে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন জানান, ২২ মে, সোমবার রাতে সাংবাদিক সাহাব উদ্দিন পুলিশের সহযোগীতা চেয়েছিলেন। আমরা সাথে সাথেই পুলিশ পাঠিয়েছি। পরে ওনি থানায় জিডি করেছেন। ঘটনা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান মো. জাহেদ হোসাইন বলেন, ওনার পারিবারিক সমস্যা চলছিল। ওনি রাতে বাসার দরজা বন্ধ থাকায় জোরে ধাক্কা দিয়েছিল। পরে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে আমি সেখানে যাই। তাকে তার বাসা থেকে হাত ধরে আমি বের করে দিয়েছি। তাকে কোন মারধর করি নাই।

আমি শুনেছি তিনি আমার বিরুদ্ধে থানায় জিডি করেছেন। ইউএনও বরাবর অভিযোগও দিয়েছেন। আমাকে ডাকলে আমি জবাব দিবো।

এ বিষয়ে জানতে চাইলে মানবাধিকার আইনজীবী এডভোকেট জিয়া হাবীব আহসান বলেন, ‘শারীরিক মানসিক নির্যাতন কেউ কারও ওপর করতে পারে না। কারও বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তাকে আইনের হাতে সোপর্দ করতে হবে। বিচারের সম্মুখীন করা যাবে। আইন নিজের হাতে তুলে নিতে পারবে না। চেয়ারম্যান যদি এ ধরনের কাজ করে থাকে সেটা বেআইনি হয়েছে, তিনি আইন ভঙ্গ করেছেন’।

উল্লেখ্য, জাহেদ হোসাইন বুড়িশ্চর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উত্তর জেলা আওয়ামীলীগ নেতা ইউনুচ গণির অনুসারি। তিনি ২০২১ সালে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে জয় লাভ করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর আহত মো. শাহজাহান (৪৯) নামে এক ব্যক্তি মারা গেছেন।মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার...

চৌদ্দগ্রামে ডিবি পরিচয়ে যুবককে অপহরণের পর মারধর, আড়াই লাখ টাকা ছিনতাই

কুমিল্লার চৌদ্দগ্রামে ডিবি পরিচয়ে সাব্বির নামে এক যুবককে অপহরণের পর মারধর করে দুই লাখ ৭০ হাজার টাকা ছিনতাই ও তিন লাখ টাকা মুক্তিপন দাবীর...