শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

৩৪ বলে সেঞ্চুরি, ইতিহাস গড়লেন ‘বোলার’ অ্যাবট

ক্রীড়া প্রতিবেদক

৩৪ বলে সেঞ্চুরি হাঁকিয়ে ইতিহাস গড়লেন অজি ক্রিকেটার শন অ্যাবট। সেঞ্চুরি হাঁকানোর পর ১১০ রানে অপরাজিত থাকেন তিনি। ৪১ বলের ইনিংসটি ১১ ছক্কায় সাজানো। এর মধ্যে ১৭তম ওভারে কেন রিচার্ডসনের ছয় বলে নেন ৩০ রান।

এরপর মাইকেল হোগানের বলে পর পর দুই ছক্কায় তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন অ্যাবট। মূলত পেস বোলার হিসেবেই পরিচয় শন অ্যাবটের।

টি-টোয়েন্টিতে যার সর্বোচ্চ ইনিংস ৪১ রানের। কিন্তু ওভালে ইংলিশ টি-টোয়েন্টি ক্রিকেটে সেই ব্যাট হাতেই ইতিহাস গড়ে ফেললেন এই অজি ক্রিকেটার।

এতে টুর্নামেন্টের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির কীর্তিতে নাম লিখিয়েছেন তিনি। ২০০৪ সালে কেন্টের জার্সিতে ৩৪ বলে সেঞ্চুরি হাঁকিয়ে ইতিহাস গড়েছিলেন প্রয়াত অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডস। এবার সেই কীর্তিতে ভাগ বসালেন তারই স্বদেশী অ্যাবট।

টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড অবশ্য এখনও ক্রিস গেইলের দখলে।

ক্যারিবীয় ব্যাটিং দানব আইপিএলে মাত্র ৩০ বলে সেঞ্চুরি করেছিলেন। স্বীকৃত টি-টোয়েন্টিতে এখনও এটাই সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি।

এছাড়া ৩২ বলে সেঞ্চুরির কীর্তি রয়েছে ভারতীয় ব্যাটার ঋশভ পন্থ এবং সাউথ আফ্রিকার ব্যাটার উইহান লুবের ৩৩ বলে সেঞ্চুরি রয়েছে।

উল্লেখ্য, অ্যাবটের টর্নেডোতে ভর করে ৫ উইকেটে ২২৩ রান সংগ্রহ করে স্বাগতিক সারে। জবাবে ৭ উইকেট হারিয়ে ১৮২ রান তুলতে পারে কেন্ট।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কেন্দ্রীয় জন্মাষ্টমী পরিষদের বর্ণাঢ্য মহাশোভাযাত্রা

চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী...

সাতকানিয়ায় জাহেদুল ইসলামকে কুপিয়ে হত্যা: বিএনপি-অঙ্গ সংগঠনের ১৯ জনের নামে মামলা

চট্টগ্রামের সাতকানিয়ায় জাহেদুল ইসলাম (৩০) নামে এক যুবককে সড়কে...

রাউজানে আবারও দুর্বৃত্তের গুলিতে যু্বক খুন

চট্টগ্রামের রাউজানে আবারও দুর্বৃত্তের গুলিতে খুনের ঘটনা ঘটেছে। এবার...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজবিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে...

আরও পড়ুন

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা আজ সোমবার কলেজ জিমন্যাসিয়ামে সম্পন্ন হয়েছে । ফাইনাল খেলায় ইমরানুর রহমান হাউজ ১২-৯...

ইনডোর এ্যামেচার ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উম্মোচন

এস এম স্পোর্টিস ইভেন্টজ এর ব্যবস্থাপনায় এবং হাবিব তাযকিরাস এর পৃষ্টপোষকতায় আয়োজিত ইনডোর এ্যামেচার ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় আসরের ট্রফি উম্মোচন ও গ্রুপিং সম্পন্ন হয়েছে।...

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: তিন স্কুলকে ফুটবল দিলেন ক্রীড়া সংগঠক বিপ্লব পার্থ

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী হাটহাজারীর তিনটি স্কুলকে ফুটবল উপহার দিয়েছে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক বিপ্লব দে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা বৃষ্টির কারণে একদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে পুনরায়...