বুধবার, ১২ আগস্ট ২০২৬

পটিয়ায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

নয়ন শর্মা -পটিয়া প্রতিনিধি

পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়নে প্রতিবন্ধী এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় ধর্ষক মোঃ পারভেজ আলমকে(২১) আটক করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (২৫ মে ) উপজেলার কেলিশহর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইন্নাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ধর্ষক পারভেজ একই এলাকার মোঃ আবদুল আলমের পুত্র।

এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে ধর্ষক পারভেজের বিরুদ্ধে এজাহার দায়ের করে।

এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম কিশোরী (১৫) সকাল ১১টার সময় কাপড় শুকাতে দিতে গেলে একই পাড়ার পারভেজ তাকে জোর করে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে যায় । এসময় তাকে জোর পূর্বক ধর্ষণ করার সময় চিৎকার, চ্যাঁচামেচির শব্দ পেয়ে স্থানীয় লোকজন পারভেজকে ধরে ফেলে। পরে এলাকার লোকজন বিষয়টি পুলিশকে জানালে পটিয়া থানার উপপরিদর্শক বিলাল পারভেজকে আটক করে থানায় নিয়ে আসে।

পটিয়া থানার অফিসার ইনচার্জ প্রিটন সরকার জানান, ধর্ষণের সংবাদ পেয়ে আমরা ভিকটিম এবং ধর্ষক উভয়কে পুলিশি হেফাজতে নিয়ে আসি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের সত্যতা নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় প্রাপ্ত এজাহারটি মামলা প্রক্রিয়াধীন আছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর আহত মো. শাহজাহান (৪৯) নামে এক ব্যক্তি মারা গেছেন।মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে আদনানুজ্জামান নিহাল (১৯) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।আদনানুজ্জামান নিহাল, পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন বালক উচ্চ...