বুধবার, ১২ আগস্ট ২০২৬

মুড়ির মোয়ায় করে ইয়াবা পাচার ,র‌্যাবের জালে ধরা

নিজস্ব প্রতিবেদক

মুড়ির মোয়ার ভিতরে করে ইয়াবা পাচারকালে চট্টগ্রামের কর্ণফুলি থেকে ১২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ প্রীয়োতোষ মজুমদারকে (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব ৭।

সোমবার (২২ মে) বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব ৭’র সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল আবছার।

প্রীয়োতোষ আনোয়ারা উপজেলার মধ্যম বারখাইনের মানিক মজুমদারের ছেলে।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী থানা অংশে চেক পোস্ট বসিয়ে ১২ হাজার ইয়াবাসহ প্রিয়তোষকে আটক করেছি। জিজ্ঞাসাবাদে প্রিয়তোষ জানায় দীর্ঘদিন যাবৎ কক্সবাজার থেকে স্বল্পমূল্যে মাদকদ্রব্য কিনে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে পাইকারী ও খুচরা বিক্রি করে আসছে সে। সে বিভিন্ন সময় বিভিন্ন পদ্ধতি অনুসরণ করে ইয়াবাসহ অন্যান্য মাদক দ্রব্য পাচার করত। র‌্যাব সদস্যরা তার ব্যাগ তল্লাশী করে প্রাথমিকভাবে কোন মাদকদ্রব্য না পেলেও পরবর্তীতে তার ব্যাগের মধ্যে সংরক্ষিত তিন প্যাকেট মুড়ির মোয়ার ওজন দেখে সন্দেহ হয়। পরবর্তীতে ১টি মোয়া ভেঙে দেখা যায় তার ভিতরে পলিথিন ও স্কচটেপ দ্বারা বিশেষ পদ্ধতিতে ইয়াবা সংরক্ষণ করে রাখা আছে।

র‌্যাব ৭’র সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল আবছার বলেন, তার কাছে রক্ষিত ৩টি মুড়ির মোয়ার প্যাকেটে মোট ২৭টি মোয়ার ভিতরে সর্বমোট ১২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩৬ লক্ষ টাকা।

গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর আহত মো. শাহজাহান (৪৯) নামে এক ব্যক্তি মারা গেছেন।মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে আদনানুজ্জামান নিহাল (১৯) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।আদনানুজ্জামান নিহাল, পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন বালক উচ্চ...