রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ কর্তৃক প্রকাশ্য জনসভায় মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠানোর হুমকি দেয়ার প্রতিবাদে কেন্দ্রীয় আওয়ামী লীগ কর্তৃক সারা দেশের ন্যায় কাপ্তাইয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কাপ্তাই উপজেলা আওয়ামীলীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে সোমবার (২২ মে) বিকাল ৪ টায় উপজেলা পরিষদ চত্বর হতে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে কাপ্তাই সড়ক ও বড়ইছড়ি বাজার প্রদক্ষিণ করে আবারও উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ইব্রাহীম খলীল এর সঞ্চালনায় এসময় উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি প্রকৌশলী আবদুল লতিফ, স্বপন বড়ুয়া ও কাজী মাকসুদুর বাবুল, যুগ্ম সম্পাদক আবুল ওহাব ও সুজন তনচংগ্যা ধনা, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন মিলন, উপজেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক মো হানিফ বাবুল, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মনোয়ারা জাহান, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ ছিদ্দিকী, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সুব্রত বিকাশ তনচংগ্যা( জটিল), উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সেলিম চৌধুরী ও সাধারণ সম্পাদক একরামুল হক, উপজেলা যুব মহিলা লীগের আহবায়ক মিসিংপ্র মারমা, মৎস্যজীবি লীগের সভাপতি মোস্তাক আহম্মেদ, সাধারণ সম্পাদক সুভাষ দাশ, উপজেলা ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ফরহাদ সহ কাপ্তাই উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীকে উপস্থিত ছিলেন।
