ফটিকছড়িতে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। এই উপলক্ষে ২২ মে সোমবার সকালে উপজেলা ভূমি অফিস কমপ্লেক্স মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাব্বির রাহমান সানি।
এতে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুর নাহার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শুচারণ চৌধুরী, ইউপি চেয়ারম্যান কাজী মাহমুদুল হক,শোয়েব আল সালেহীন, শফিউল আজম, জয়নাল আবেদীন, মুক্তিযোদ্ধা আমিনুল হক, খায়রুল বশর, প্রেসক্লাব সভাপতি জাহেদুল্লাহ কুরাইশীসহ আরো অনেকে।
