আনোয়ারা উপজেলায় ভূমিসেবা সপ্তাহ ২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২২ মে) উপজেলার সহকারী কমিশনার (ভূমি)’র কার্যালয়ে এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইশতিয়াক ইমন।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও ইশতিয়াক ইমন বলেন, ভূমি মন্ত্রণালয়ের ই-নাম জারি ও স্মার্ট ভূমিসেবা কার্যক্রম বিশ্বে প্রসংশা অর্জন করেছে। এই অর্জন সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মাননীয় ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি মহোদয়ের দক্ষ পরিচালনার কারণে।
এসময় অন্যান্যদের মধ্যে সুশীল সমাজ, সেবা প্রার্থী, ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারী, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
