শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

ট্রেনের শিডিউল বিঘ্ন, ১৫ মিনিট পেছাল চবির ভর্তি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক

শাটল ট্রেনের শিডিউল বিঘ্ন ঘটা এবং রাস্তায় প্রচণ্ড যানজটের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ‘এ’ ইউনিটের পরীক্ষা শুরুর ঠিক আগ মুহূর্তে ১৫ মিনিট পিছিয়ে দেওয়া হয়েছে ভর্তি পরীক্ষা।

আজ মঙ্গলবার (১৬ মে) বেলা ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ২০২২-২৩ সেশনের ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের সহযোগী সমন্বয়ক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ নাসিম হাসান।

তিনি বলেন, নন্দীর হাটে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের ইঞ্জিন নষ্ট হয়ে গেছে শুনেছিলাম। বিষয়টি আমাদের জানিয়ে পরীক্ষা ১৫ মিনিট পরে শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসবে পরিণত হয়েছে: চবি উপাচার্য

শিক্ষার্থীদের দেরি হলেও পরীক্ষার হলে প্রবেশের সুযোগ দেওয়া হবে। এছাড়া বড়দিঘির পাড় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত জ্যাম ছিলো পরীক্ষা শুরুর আগ পর্যন্ত।

এতে করে কিছু শিক্ষক বাস এবং শিক্ষার্থীরা আসতে দেরি হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যান চলাচল বন্ধ থাকায় শেষ মুহূর্তে পরীক্ষার হলে প্রবেশের জন্য শিক্ষার্থীদের ছুটোছুটি করতে দেখা যায়।

এর আগে সকাল ৯টা ৪৫ মিনিটে পরীক্ষার হলে প্রবেশ করেন শিক্ষার্থীরা। বেলা ১১টায় প্রথম শিফটের পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও ১৫ মিনিট পরে পরীক্ষা শুরু হবে। একইভাবে বেলা সাড়ে ৩টায় অনুষ্ঠেয় দ্বিতীয় শিফটের পরীক্ষাও পিছিয়ে ৩টা ৪৫ মিনিটে শুরু হতে পারে।

প্রথম শিফটের পরীক্ষায় অংশ নেবেন ১৮ হাজার ৬৬৫ জন পরীক্ষার্থী। চার শিফটে অনুষ্ঠিত হবে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা। ১৬ ও ১৭ মে অনুষ্ঠেয় ‘এ’ ইউনিটের পরীক্ষায় সর্বমোট অংশগ্রহণ করবেন ৭৪ হাজার ৬৫৯ জন ভর্তি পরীক্ষার্থী। প্রতি আসনের বিপরীতে লড়বে ৬২ জন।

প্রতিদিন সকালের শিফটের পরীক্ষা শুরু হবে সকাল ১১টায় এবং দ্বিতীয় শিফটের পরীক্ষা হবে বিকেল সাড়ে ৩টায়। তবে শিক্ষার্থীদের হলে প্রবেশ করতে হবে পরীক্ষার ১ ঘণ্টা ১৫ মিনিট আগে।

এ বছর ভর্তি পরীক্ষা শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরিন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। সর্বমোট ২ লাখ ৫৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করতে যাচ্ছে ২০২২-২৩ সেশনের ভর্তি পরীক্ষায়। আসন প্রতি লড়বেন ৪১ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ১২ ঘণ্টার মধ্যে চুরি যাওয়া প্রাইভেটকার উদ্ধার, গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় দায়ের হওয়া একটি গাড়ি চুরি...

খুলে দেওয়ার একদিনের মধ্যেই আবারও হরমুজ বন্ধ করল ইরান

ইরান আবারও হরমুজ প্রণালী-এ অবরোধ জারি করেছে ।শনিবার (১৮...

হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার...

বোয়ালখালী আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টে কধুরখীল মুসলিম হাইস্কুল চ্যাম্পিয়ন

চট্টগ্রামের বোয়ালখালীতে আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ...

মিরসরাইয়ে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত, আহত ৪

চট্টগ্রামের মিরসরাইয়ে সালিশি বৈঠককে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক...

চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

এবার চসিকের স্বাধীনতা স্মারক সম্মাননা পাচ্ছেন আট গুণীজন ও...

আরও পড়ুন

চট্টগ্রামে ১২ ঘণ্টার মধ্যে চুরি যাওয়া প্রাইভেটকার উদ্ধার, গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় দায়ের হওয়া একটি গাড়ি চুরি মামলার ১২ ঘণ্টার মধ্যেই চুরি যাওয়া একটি প্রাইভেটকার উদ্ধার করেছে সিএমপি ডিবি (উত্তর)। এ ঘটনায়...

খুলে দেওয়ার একদিনের মধ্যেই আবারও হরমুজ বন্ধ করল ইরান

ইরান আবারও হরমুজ প্রণালী-এ অবরোধ জারি করেছে ।শনিবার (১৮ এপ্রিল) ইরানের যৌথ সামরিক কমান্ড এক বিবৃতিতে জানায়, প্রণালিটির নিয়ন্ত্রণ “আগের অবস্থায় ফিরে গেছে” এবং...

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি

প্রতি বছরের ৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা...

জব্বারের বলি খেলা ও বৈশাখি মেলাকে ঘিরে নিরাপত্তায় সিএমপি’র সমন্বয় সভা

আসন্ন ঐতিহ্যবাহী মরহুম আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা (বলি খেলা) ও বৈশাখি মেলা উপলক্ষে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে নিরাপত্তা সমন্বয় সভা...