সোমবার, ১০ আগস্ট ২০২৬

ঈদগাঁওতে প্রবীণ শিক্ষকের জানাজায় মুসল্লিদের ঢল

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও (কক্সবাজার)

কক্সবাজারের ঈদগাঁও আলমাছিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার প্রাক্তন সিনিয়র শিক্ষক হযরত মাওলানা আবুল বশর হোছাইনির জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে নয়টায় দক্ষিণ মাইজ পাড়া জামে মসজিদের পাশে বিলে তার জানাজা অনুষ্ঠিত হয়।

এতে ইমামতি করেন মরহুমের নাতি হাফেজ মাওলানা আতিকুল্লাহ। জানাজার পূর্বে সমবেত মুসল্লিদের উদ্দেশ্যে পরিবারের পক্ষ থেকে শেষ মিনতি জানান মরহুমের কনিষ্ঠ পুত্র প্রকৌশলী মোঃ আনচারুল করিম।

জানাজায় সংসদ সদস্য আলহাজ সাইমুম সরওয়ার কমল, ঈদগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলম, ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন-কেজি স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি কামরুল হক চৌধুরী,  মাস্টার ছৈয়দুল আলম হেলালী,  মাওলানা আব্দুর রহমান আজাদ, অধ্যাপক নাজিম উদ্দিন, অধ্যাপক রেজাউল করিম আরমান, শিক্ষক মোঃ আবু তাহের, শিক্ষক সৈয়দ আলম, ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকো, ঈদগাঁও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি তারেক আজিজ, সাধারণ সম্পাদক রাশেদ উদ্দিন রাসেল, কামরুল হাসান বাবু, প্রেস ক্লাব সভাপতি মোঃ রেজাউল করিম, অনলাইন প্রেস ক্লাব সাধারণ সম্পাদক শেফাইল উদ্দিন, বাপা নেতা এম, শফিউল আলম আজাদসহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ, স্থানীয় জনপ্রতিনিধি, প্রাক্তন ছাত্র ও শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন। পরে পারিবারিক কবরস্থানে পিতার পাশে তাকে দাফন করা হয়।

এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেলে নিজ বাড়িতে ইন্তেকাল করেন ।  মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০২ বছর। তিনি দীর্ঘদিন নানা বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী মুর্তজা বেগম, তিন ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনী সহ অসংখ্য আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী, ভক্ত ও অনুরক্ত রেখে যান।

তার ছেলে মোহাম্মদ আজিজুল করিম জানান, একনাগাড়ে দীর্ঘ ৪৬ বছর সহকারি মৌলভী পদে সফলতার সাথে চাকুরী শেষে ১৯৯৭ সালে তিনি মাদ্রাসা থেকে অবসর গ্রহণ করেন। তিনি দীর্ঘ বছর এলাকার মসজিদের খতিব ও পেশ ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার...

আরও পড়ুন

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে হেলাল হোসেন সাগর (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।সোমবার (১০...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের মরদেহ ও তার স্ত্রীকে আশঙ্কাজন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১০ আগস্ট) উপজেলার বড়তাকিয়া...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী আহত হয়েছেন।সোমবার (১০ আগস্ট) বিকাল...

আনোয়ারায় সড়ক পরিবহন আইনে তিন মামলায় ১১ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারায় সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে তিনটি মামলায় মোট ১১ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে লাইসেন্সবিহীন বিভিন্ন যানবাহনের চালকদের...