শনিবার, ৮ আগস্ট ২০২৬

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মজয়ন্তী আজ

নিজস্ব প্রতিবেদক

এক উজ্জ্বল সূর্যের ব্যতিক্রমী কিরণে বিশেষভাবে মহিমান্বিত ২৫ শে বৈশাখের আজকের এই দিনটি। কেননা এদিন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন।

১৮৬১ সালের এদিন কলকাতার জোড়াসাঁকোয় সম্ভ্রান্ত জমিদার বংশে জন্ম রবীন্দ্রনাথ ঠাকুরের। আজ তাঁর ১৬২তম জন্মবার্ষিকী।

কালজয়ী এ কবি জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে মহর্ষী দেবেন্দ্রনাথ ঠাকুরের ঘর আলো করে জন্ম নেন। সংস্কৃতিমনা পরিবারে জন্মগ্রহণ করায় শৈশব থেকেই নানা গুণ প্রকাশিত হওয়ার সুযোগ ঘটে তার জীবনে।

রবীন্দ্রনাথ ঠাকুর একাধারে ছিলেন কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোট গল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। সংস্কৃতি জগতে অসামান্য কীর্তির জন্য তাকে “গুরুদেব”, “কবিগুরু” ও “বিশ্বকবি” অভিধায় ভূষিত করা হয়।

১৯১৩ সালে গীতাঞ্জলী কাব্যগ্রন্থের জন্য সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত হন। কবির গান-কবিতা, বাণী বিভিন্ন ভাষাভাষীর মানুষের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তির ক্ষেত্রে প্রভূত সাহস যুগিয়েছে। এ কারণে তার রচিত “জনগণমন-অধিনায়ক জয় হে” ও “আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি” গান দুটি যথাক্রমে ভারত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত।

বাংলা সাহিত্য ও উপন্যাসে এক ভিন্ন ধারা সৃষ্টি করেছিলেন রবীন্দ্রনাথ। লেখার মাধ্যমে তিনি ফুটিয়ে তুলেছেন সমাজের অবিচার, অসংগতি, ভালোবাসা, অনুভূতির গভীর প্রকাশ। প্রেম ভালোবাসার সঙ্গে আধ্যাত্মিক ভালোবাসাকেও একই সুতায় গেঁথে মালা তৈরি করার দৃষ্টান্ত তৈরি করেছিলেন তিনি।

রবীন্দ্রনাথ মনে করতেন, তরুণরাই একটি জাতির ভবিষ্যৎ। মনের অভিব্যক্তি আর নানা ভাবনা বিস্তৃত করে তাই কবি নতুনদের আহ্বান জানিয়েছেন তার লেখায় শতবার। লিখেছেন, ‘হে নূতন/ দেখা দিক আর বার/ জন্মের প্রথম শুভক্ষণ/ তোমার প্রকাশ হোক কুহেলিকা করি উদঘাটন/ সূর্যের মতন’।

কবির লেখা জঙ্গিবাদ, উগ্রতা, জাতীয়তাবোধ, শ্রেণিবৈষম্য, জাতিতে জাতিতে ও ধর্মে ধর্মে হানাহানির সংকীর্ণতাকে এক পাশে রেখে মানবজাতিকে আলোর পথ দেখায়। একই সঙ্গে মনস্তাত্ত্বিক বিভিন্ন বিষয়গুলোকে ভাবিয়ে তুলতে বাধ্য করে নতুন করে।

কবির কিছুর বৈচিত্র্যময় উল্লেখযোগ্য লেখা হলো শেষের কবিতা, নৌকা ডুবি, ঘরে বাইরে, নষ্ট নীড়, স্ত্রীর পত্র, সুভা, গীতাঞ্জলী, ভানুসিংহ ঠাকুরের পদাবলী, রক্তকরবী, চিরকুমার সভা, বিসর্জন, চিত্রাঙ্গদা, গীতবিতান ইত্যাদি।

তাঁর লেখা উল্লেখযোগ্য জনপ্রিয় কিছু গান হলো আমারও পরাণও যাহা চায়, আমি চিনিগো চিনিগো তোমারে ওগো বিদেশিনি, চাঁদের হাসি বাধ ভেঙেছে, ভালোবাসি ভালোবাসি, তুমি রবে নীরবে, তোমার খোলা হাওয়া, আকাশ ভরা সূর্য তারা, আমার সকল দুঃখের প্রদ্বীপ, আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে, মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন ইত্যাদি।

কবিকে তাঁর লেখায় প্রায়ই আত্মসমালোচনা করতে দেখা গেছে। ব্যক্তিজীবনে নিজেকে ফাঁকি দিলেও নিজের লেখায় কখনও ফাঁকি দেননি রবীন্দ্রনাথ। তাই সমাজের বেঁড়াজালে যা করে উঠতে পারেননি তারই শক্ত জবাব হিসেবে হাতে তুলে নিয়েছিলেন কলমের ক্ষুরধার লেখা।

২৫ শে বৈশাখের এই দিনে তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আবারও নতুন করে প্রতিটি পাঠকের হৃদয়ে, চিন্তার জগতে আধুনিকতার উন্মেষ ঘটাক। সত্য, সুন্দর, ন্যায় ও কল্যাণের পথে অভিসারী হয়ে ওঠার প্রেরণা যুগিয়ে বিশ্বকবি চির জাগ্রত থাকুক প্রতিটি বাঙালির হৃদয়ে।

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

শিবুকান্তি দাশ-এর দুটি কিশোরকবিতা

বৃষ্টি নামে ঝুম শিবুকান্তি দাশকালো মেঘে আকাশ থেকে বৃষ্টি নামে ঝুম টিনের চালে নূপুর বাজে রুমজুম রুমজুম ভেলা ভাসাই দুষ্ট ছেলে মাছ ধরতে যায় উঠোন জুড়ে জল থইথই...

শশ্মান- শশ্মান খেলা

শশ্মান- শশ্মান- খেলাবিদ্যুৎ কুমার দাশতিনি নারী নয়- তাঁর ভেতর মায়াহীন মমতাহীন প্রেমহীন জীবন। হোমিওপ্যাথি ডোসের মতোই মৃত্যুর শহরে খুব আস্তে তিনি পাঠিয়ে দেন।রাত আসে রাত যায় শূন্যতায়- ভাড়ি...

কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কেবল অতীত ইতিহাস নন, তিনি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার উৎস। তিনি আমাদের যাপিত জীবনের...

পটিয়া মালঞ্চের চার যুগপূর্তিতে সাহিত্য- সাংস্কৃতিক প্রতিযোগিতা

পটিয়াস্থ সৃজনশীল সাহিত্য গোষ্ঠী মালঞ্চ’র চার যুগপূর্তি উপলক্ষে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন কালে বক্তারা বলেন, আজকে সমাজে যে অবক্ষয় চলছে তা থেকে উত্তরণ...