রবিবার, ২৮ জুন ২০২৬

রামগড়ে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

শুভাশীষ দাশ , রামগড় (খাগড়াছড়ি)

খাগড়াছড়ির রামগড়ে  ঝুলন্ত অবস্থায় নিতাই দাশ(৪৫) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার(২৮ এপ্রিল) বেলা ৩টার দিকে পৌর শহরের প্রধান বাজারের একটি ব্যাসেলর কোয়ার্টার থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। নিতাই চট্টগ্রামের সীতাকুন্ডের সৈয়দপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের জাফর নগর গ্রামের মৃত রুহিনী দাশের ছেলে। তিনি একজন পুরাতন কাপড় ব্যবসায়ী এবং অবিবাহিত।

পুলিশ জানায়, বাজারের কসমেটিক গলিতে অবস্থিত আবাসিক কোয়ার্টারের তৃতীয় তলার একটি কক্ষে সিলিং ফ্যান লাগনোর হুকের সাথে বাধা রশিতে নিতাইয়ের লাশ ঝুলছিল। তিনি ঐ কক্ষে ভাড়া থাকতেন। বাজারের মাছ ব্যবসায়ী বেলাল শুক্রবার সকাল ৯টার দিকে ঐ ভবনের তৃতীয় তলায় গেলে নিতাইর রুমে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পান। এ সময় রুমের দরজা খোলা ছিল। বেলাল ঘটনাটি আশেপাশের দোকানদারদের জানিয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে নিতাইর মোবাইল ফোন থেকে নস্বর সংগ্রহ করে স্বজনদের খবর দিলে তার বোন, ভগ্নিপতি ও ভাগ্নে সীতাকুণ্ড থেকে ছুটে আসেন। তাদের উপস্থিতিতে পুলিশ বেলা ৩টার দিকে নিতাইর ঝুলন্ত লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ খাগড়াছড়ি সদর হাসপাতালের পাঠানো হয়েছে।

ব্যবসায়ীরা জানায়, রাখাল নামে জনৈক পুরাতন কাপড় ব্যবসায়ীর সাথে পূর্ব পরিচয়ের সুবাদে নিতাই ৩-৪ মাস আগে রামগড়ে আসেন। কসমেটিক গলিতে কাশেমের আবাসিক কোয়ার্টারের ৩য় তলায় একটি রুম ভাড়া নিয়ে থাকতেন এবং বাজারে ফুটপাতে পুরাতন কাপড় বেচাবিক্রি করতেন।

রামগড় থানার ওসি(তদন্ত) মো: ফখরুল ইসলাম বলেন, “নিতাই দীর্ঘদিন যাবৎ পরিবার থেকে বিচ্ছিন্ন ছিল বলে তার বোন কাজল দাশ জানিয়েছেন। নানা কারণে তিনি ডিপ্রেশনে ভুগছিলেন। ডিপ্রেশন থেকেই আত্মহত্যা করেছেন বলে মনে হচ্ছে।’এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হাক্কানী ক্রিকেট ক্লাব এবং সিটি কর্পোরেশন মাস্টার্সের জয়

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

প্রবাহ কোচিংয়ের এইচএসসি বিশেষ কোচিং ও মডেল টেস্টের সমাপনী, মেধাবীদের পুরস্কার প্রদান

চট্টগ্রামের প্রবাহ কোচিং সেন্টারের প্রধান কার্যালয় চকবাজার শাখায় অনুষ্ঠিত...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব, ফুটবল খেলোয়াড় বাচাই কার্যক্রম শুরু

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম সিটি...

আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ রবিবার সকালে, খেলা দেখবেন যেভাবে ?

এরই মধ্যে দুই ম্যাচ জিতে গ্রুপ জে-র শীর্ষস্থান নিশ্চিত...

চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক...

আনোয়ারায় প্রকাশ্যে ছুরিকাঘাতের ভিডিও ভাইরাল, অভিযুক্ত গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় প্রকাশ্যে এক যুবককে উপর্যুপরি ছুরিকাঘাতের ভিডিও সামাজিক...

আরও পড়ুন

আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ রবিবার সকালে, খেলা দেখবেন যেভাবে ?

এরই মধ্যে দুই ম্যাচ জিতে গ্রুপ জে-র শীর্ষস্থান নিশ্চিত করেছে আর্জেন্টিনা। উদ্বোধনী ম্যাচে তারা আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছিল। তার পর অস্ট্রিয়াকে ২-০ গোলে। এর...

চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, ‘চীনের এক কোম্পানিকে জিজ্ঞাসা করা হয়েছিল, চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলে...

আনোয়ারায় প্রকাশ্যে ছুরিকাঘাতের ভিডিও ভাইরাল, অভিযুক্ত গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় প্রকাশ্যে এক যুবককে উপর্যুপরি ছুরিকাঘাতের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার চারদিন পর তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে...

চট্টগ্রামে পৃথক স্থানে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের

চট্টগ্রাম নগরের কদমতলীর ধনিয়ালাপাড়া এবং রাউজানের নোয়াপাড়ায় সেপটিক ট্যাংকে নেমে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) নগরীর ধনিয়ালাপাড়া ও রাউজান উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।ধনিয়ালাপাড়ায়...