রবিবার, ৯ আগস্ট ২০২৬

তাহসানের সঙ্গে প্রেমের গুঞ্জন, ফারিণের আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি

বিনোদন ডেস্ক

ছোট পর্দার তারকা অভিনয়শিল্পী তাহসান খান ও তাসনিয়া ফারিণ। কয়েকটি নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন তারা। সম্প্রতি জোর গুঞ্জন উঠে, প্রেমের সম্পর্কে জড়িয়েছেন ফারিণ-তাহসান। এ নিয়ে শোবিজ অঙ্গনে চর্চা চললেও নীরব ছিলেন তারা। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন ফারিণ।

বুধবার (১৯ এপ্রিল) রাতে ফারিণ তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। লেখার শুরুতে এ অভিনেত্রী বলেন—‘সাংবাদিক ভাইবোনদের আমি শ্রদ্ধা করি। সম্মানের চোখে দেখি। তাদের সবাইকে আমার পেশাদার জীবনের অংশ মনে করি। সাংবাদিকতা আমার চোখে মহতী পেশা। কিন্তু কিছু সাংবাদিক যাচাই না করে মনগড়া কোনো তথ্য ছড়িয়ে দিলে ভীষণ কষ্ট লাগে। এটাই আমার এখনকার অনুভূতি।’

আইনি ব্যবস্থা গ্রহণের হুমকি দিয়ে তাসনিয়া ফারিণ বলেন, ‘কষ্ট নিয়ে বলতে হচ্ছে— কোনো সাংবাদিক, নিউজ মিডিয়া এবং অনলাইন মিডিয়া যদি ভিত্তি, প্রমাণ, উৎস বা তথ্য ছাড়া আমাকে জড়িয়ে মিথ্যা, ভ্রান্ত, উদ্দেশ্যপ্রণোদিত কিংবা অবমাননাকর সংবাদ প্রকাশ করে, যার কারণে আমার ইমেজের ওপর নেতিবাচক প্রভাব পড়ে, তাহলে আমি আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবো।’

বাক-স্বাধীনতার অপব্যবহার রোধে যেকোনো পদক্ষেপ গ্রহণের কথা জানিয়ে ফারিণ বলেন, ‘আমি বরাবরই চুপচাপ কাজ করেছি। আমার ব্যক্তিজীবন সবসময় লাইমলাইটের বাইরে রাখতে পছন্দ করি। খুব কম মানুষই ব্যক্তিগত ফারিণকে চেনে। কিছু না বলার অর্থ এই নয় যে, কিছু বলার ক্ষমতা আমার নেই। বাক-স্বাধীনতার অপব্যবহার রোধে আমার যা করণীয় তা করব।’

ব্যক্তিগত জীবন নিয়ে মনগড়া গল্প ছড়ালে তা সহ্য করবেন না বলে জানান ফারিণ। এ বিষয়ে এই অভিনেত্রী বলেন, ‘আমার ব্যক্তিজীবন নিয়ে মনগড়া গল্প ছড়ানোর অধিকার আমি কাউকে দেইনি। কেউ সেটা করলে আমি সহ্য করব না। সম্পূর্ণ কাল্পনিক একটা বানোয়াট গল্পের ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন বোধ করি না আমি। আমার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের বলতে চাই, আমার ব্যক্তিজীবন নিয়ে জানানোর মতো কোনো খবর এই মুহূর্তে নেই।’

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০...

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

আরও পড়ুন

বিয়ে করলেন দীপ্তি চৌধুরী, বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

বিয়ে করলেন আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। তার স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব। শুক্রবার (৫ জুন) দুপুরে রাজধানীর বাংলা মটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের...

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...