রবিবার, ৯ আগস্ট ২০২৬

‘মিতিনমাসি’ দিয়ে দীর্ঘ দিন পর বড় পর্দায় ফিরছেন কোয়েল

বিনোদন ডেস্ক

দীর্ঘ দিন পর বড় পর্দায় ফিরছেন ওপার বাংলার জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিক। তার হাত ধরেই মিতিনমাসি। শনিবার, পয়লা বৈশাখ ছবির প্রথম পোস্টার মুক্তি পেল। সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন স্বয়ং রঞ্জিতকন্যা।

তার পোস্ট থেকেই জানা যাচ্ছে এ বার পুজোয় মিতিনমাসি যাবেন জঙ্গলে। চার বছর পর পর ফের বড় পর্দায় ফিরছে সুচিত্রা ভট্টাচার্যের লেখা গোয়েন্দা চরিত্র প্রজ্ঞাপারমিতা মুখোপাধ্যায় তথা মিতিনমাসি।

প্রয়াত লেখিকার গোয়েন্দাকাহিনি ‘কেরালায় কিস্তিমাত’ গল্প ভিত্তি করেই তৈরি হতে চলেছে অরিন্দম শীলের পরিচালনায় দ্বিতীয় মিতিনমাসির অভিযান-ছবি ‘জঙ্গলে মিতিনমাসি’। ‘কেরালায় কিস্তিমাত’ গল্পে সিনাগগ থেকে প্রাচীন স্ক্রোল চুরির রহস্য ঘিরে এগিয়েছে মিতিনমাসি, টুপুর এবং পার্থমেসোর অ্যাডভেঞ্চার।

চার বছর আগে ২০১৯ সালের দুর্গাপুজোর সময় মুক্তি পেয়েছিল মিতিনমাসির প্রথম ছবি। গোয়েন্দার চরিত্রে কোয়েলের অভিনয় এবং অ্যাকশন দৃশ্যে তার সাবলীলতা মন জয় করে নিয়েছিল দর্শকদের। তাকে ফের মিতিনমাসির চরিত্রে পাওয়া যাবে জেনে উচ্ছ্বসিত দর্শক এবং পাঠকরা। তবে এই ছবি কিন্তু সুরিন্দর ফিল্মসের নয়। বরং মিতিনমাসির কেরালায় কিস্তিমাত গল্পের সেলুলয়েড রূপ প্রযোজনা করেছে ক্যামেলিয়া প্রোডাকশনস।

প্রথম ছবির অভাবনীয় সাফল্যের পর ২০২০ তেই দ্বিতীয় ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু অতিমারি পর্ব শুরু হওয়ায় শ্যুটিং পর্ব আটকে যায়। পাশাপাশি কোয়েল অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় তিনিও কাজ থেকে সাময়িক বিরতি নেন। ছেলে কবীর কিছুটা বড় হয়ে যাওয়ার পর ফের ছবিতে ফিরলেন অভিনেত্রী কোয়েল। তাকে শেষ বার বড় পর্দায় দেখা গিয়েছিল ২০২১ সালে মুক্তি পাওয়া পরমব্রত চট্টোপাধ্যায়ের ছবি ‘বনি’-তে।

অন্যদিকে পরিচালক অরিন্দম শীল এখন ব্যস্ত জি ফাইভ-এর ফেলুদা সিরিজ ‘সাবাশ ফেলুদা’ নিয়ে। এই সিরিজে প্রদোষ চন্দ্র মিত্রর ভূমিকায় অভিনয় করছেন পরমব্রত চট্টোপাধ্যায়। ‘গ্যাংটকে গণ্ডগোল’ গল্প থেকে তৈরি এই ছবিতে তোপসে হয়েছেন ঋতব্রত মুখোপাধ্যায়। এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ঋত্বিক চক্রবর্তী, সৌরসেনী মিত্র এবং রুদ্রনীল ঘোষকে। সূত্র: নিউজ এইটিন

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ওমান যাওয়ার সময় ঢাকা বিমানবন্দরে বড় সাজ্জাদের ফুফাতো ভাই আটক

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মো. সাজ্জাদ আলী খান ওরফে বড়...

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০...

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

আরও পড়ুন

বিয়ে করলেন দীপ্তি চৌধুরী, বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

বিয়ে করলেন আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। তার স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব। শুক্রবার (৫ জুন) দুপুরে রাজধানীর বাংলা মটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের...

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...