রবিবার, ৯ আগস্ট ২০২৬

নবীন কন্ঠের আয়োজনে হামদ-নাত ও ইসলামী সংগীত প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক

পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রামের কর্ণফুলীতে মাদরাসা শিক্ষার্থীদের অংশগ্রহণে হামদ–নাত ও ইসলামী সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার (৭ এপ্রিল) বিকেলে সৈন্যারটেক ছিদ্দিক আকবর (রা.) একাডেমিতে জনপ্রিয় নিউজপোর্টাল ‘নবীন কন্ঠের’ আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘নবীন কন্ঠ’ নিউজপোর্টাল এর সম্পাদক ও প্রকাশক মু. বেলায়েত হোসেন।

প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সিজেকেএসের কাউন্সিলর ইঞ্জিনিয়ার রাশেদুল রহমান মিলন।

বিচারক মন্ডলী ছিলেন, হযরত ছিদ্দিক-এ আকবর (রা.) আল কোরআন একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা শায়ের মুহাম্মদ এনামুল হক এনাম, সৈন্ন্যারবাড়ী শাহী জামে মসজিদের খতিব মাওলানা বেলাল কাদেরী, হযরত নেয়ামত আলী শাহ্ (রহ.) সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মুহাম্মদ সরওয়ার আলম।

এতে বিশেষ অতিথি ছিলেন শিকলবাহা সাবেক মহিলা মেম্বার ছফিয়া-শুক্কুর, নারী উদ্যোক্তা রিজিয়া বেগম, আহছানিয়া পাড়া সমাজ কল্যাণ পরিষদের সভাপতি আব্দুস সবুর চৌধুরী, সংগঠক মুহাম্মদ ওমর ফারুক বিজয়, ওয়াজ উদ্দিন আজাদ, মির্জা মুহাম্মদ হারুন, ইকবাল হোসেন, ইব্রাহিম হোসেন লালো, নুরুল আক্কাস জীবন প্রমুখ।

প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন হেফজখানা ও এতিমখানার শিক্ষার্থীরা অংশগ্রহন করে। ৩টি ক্যাটাগরিতে বিভক্ত ৭০ জন ছাত্র ছাত্রীদের মধ্যে ১০জন প্রতিযোগীকে বিজয়ী ঘোষনা করা হয়। পরে নবীন কন্ঠের পক্ষ থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও অর্থবহ করে তোলার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম সোসাইটি অব ইন্টারভেনশনাল কার্ডিওলজি (Chattogram Society...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে প্রতিযোগিতায় বাংলাদেশ দলের হয়ে বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুলের সদস্যরা স্বর্ন, রৌপ্য ও তাম্র পদক....

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ শেভরন প্রাইভেট লিমিটেডে অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন সমিতির সহ-সভাপতি ডা. কিউ এম অহিদুল আলম এবং...

নিজেদের খরচে সাইক্লিং প্রতিযোগিতায় খেলতে ঢাকা গেল চট্টগ্রামের সাইক্লিস্টরা

প্রাইম মিনিস্টার কাপ স্কুল টুর্নামেন্ট উদ্বোধন করতে প্রধানমন্ত্রী আসবেন চট্টগ্রামে আসবেন। সে জন্য চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে চলছে বিশাল কর্মযজ্ঞ। পুরো স্টেডিয়াম করা হচ্ছে চকচকে...