রবিবার, ৯ আগস্ট ২০২৬

পুড়ছে একের পর এক মার্কেট, বঙ্গবাজারে পানি স্বল্পতায় ব্যহত কাজ

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: রাজধানীর বঙ্গবাজারে লাগা আগুন দাউ দাউ করে জ্বলছে আর একের পর এক মার্কেট ভস্মীভূত হচ্ছে। প্রথমে যে অংশে আগুন লেগেছিল সেই অংশ পুড়ে মাটির সাথে মিশে গেছে।

এরপর পাশে থাকা দুই ও তলা মার্কেটে আগুন ছড়িয়ে পড়েছে আর পুড়ছে। আগুনের ভয়াবহতা এতটাই বেশি যে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিটও কোনো কাজে আসছে না।

এরইমধ্যে পানির স্বল্পতা দেখা দিয়েছে। পানির স্বল্পতা মেটাতে সিটি করপোরেশন, ঢাকা ওয়াসা, সেনাবাহিনীর পানির গাড়ি এবং নৌবাহিনী সর্বাত্মকভাবে কাজ করছে।

জানা গেছে, বঙ্গবাজার শপিং কমপ্লেক্সের আওতাধীন মহানগর মার্কেট, আদর্শ মার্কেট, গুলিস্তান মার্কেট, বঙ্গবাজার মার্কেট ছাড়াও পাশ্ববর্তী অ্যানেক্স টাওয়ার ও ইসলামিয়া মার্কেটে এই আগুন ছড়িয়ে পড়েছে।

আগুন নেভানোর কাজে সহযোগিতায় নেমেছে সেনাবাহিনী, বিজিবি, আনসারসহ সরকারি অনেক সংস্থা কাজ করছে। বিমানবাহিনীর হেলিকপ্টার দিয়ে আগুন নেভাতে পানি ছিটানো হচ্ছে।

স্মরণকালের ভয়াবহ আগুনে এরইমধ্যে পুড়ে ছাই হয়ে গেছে ব্যবসায়ীদের স্বপ্ন। তাদের অনেককেই মাথায় হাত দিয়ে কান্না করতে দেখা গেছে। আবার কোনো কোনো ব্যবসায়ীরা মালপত্র সরিয়ে নিচ্ছেন।

ফায়ার সার্ভিসের কর্মীরা এক মার্কেট থেকে আরেক মার্কেটে যাতে আগুন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য মালপত্র সরিয়ে মাঝখানে ফাঁকা করে দিতে দেখা গেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ওমান যাওয়ার সময় ঢাকা বিমানবন্দরে বড় সাজ্জাদের ফুফাতো ভাই আটক

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মো. সাজ্জাদ আলী খান ওরফে বড়...

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০...

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

আরও পড়ুন

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামের...

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।তিনি বলেন, আগের অপরিকল্পিত সিদ্ধান্তের কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সংকট তৈরি...

পাঠানদণ্ডী উজির আলী প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ

চন্দনাইশ উপজেলার পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী, অভিভাবক সমাবেশ-২০২৬ এবং বৃক্ষরোপণ কর্মসূচি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি...