বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

কালুরঘাট সেতুর উচ্চতা প্রতিবন্ধকে ফের ধাক্কায় আহত যুবক

জয়নাল, বোয়ালখালী

কালুরঘাট সেতুর উচ্চতা প্রতিবন্ধকে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয়েছেন মো.দৌলত নামের একযুবক। তিনি মিনি ট্রাকের হেলপার।

আজ (৩ এপ্রিল) সোমবার বিকেলে ৪টার দিকে সেতুর পূর্ব প্রান্তে এ দূর্ঘটনা ঘটেছে।

দৌলত ফটিকছড়ি উপজেলার কাঞ্চন নগর এলাকার মো.মফজল আহমদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নগরী থেকে সেতু পার হয়ে আসা খালি ট্রাকে দাঁড়িয়ে ছিলেন দৌলত। পূর্বপ্রান্তে উচ্চতা প্রতিবন্ধকে ধাক্কা খেয়ে তিনি ট্রাকে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় উপজেলা হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তাসলিম জাহান শোভা বলেন, গুরুতর আহত ওই যুবকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

এর আগে গত ২৯ মার্চ সকাল ৮টার দিকে কালুরঘাট সেতুর পূর্ব প্রান্তের উচ্চতা প্রতিবন্ধকে ধাক্কা খেয়ে আহত হন শেখ সাদি (১৮) নামের এক যাত্রী।

তিনি টেম্পুর পেছনে দাঁড়িয়ে নগরীর নিজ কর্মস্থলে যাচ্ছিলেন। গত ১৬ মার্চ সন্ধ্যা ৭টার দিকে ওই একই প্রতিবন্ধকে ধাক্কা খেয়ে পিকআপের শিশুসহ তিনযাত্রী আহত হয়েছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

একাত্তরের সঙ্গে গণআন্দোলনের তুলনা করলে মুক্তিযুদ্ধকে ছোট করা হয়

‘মুক্তিযুদ্ধ প্রশান্ত মহাসাগর, প্রশান্ত মহাসাগরের সঙ্গে ডোবার তুলনা করা...

১ম আন্তঃ ইস্পাহানি স্কুল ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ১ম আন্তঃ ইস্পাহানি স্কুল...

ভয়াল ২৯ এপ্রিল, দেখতে দেখতে পূর্ণ হলো ৩৫ বছর

সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি, সূর্যের আলো উঠেনি। সবার...

গণতান্ত্রিক যাত্রা সুসংহত করতে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই: প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক যাত্রা সুসংহত করতে রাষ্ট্রে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার বিকল্প...

বাকলিয়ায় আবাসিক হোটেলে অসামাজিক কাজ, ১১ তরুণ-তরুণী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যক্রমের অভিযোগে...

বোয়ালখালীতে বিদ্যুস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে মুরগীর খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রনি চৌধুরী (৩৫)...

আরও পড়ুন

বাকলিয়ায় আবাসিক হোটেলে অসামাজিক কাজ, ১১ তরুণ-তরুণী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যক্রমের অভিযোগে ১১ তরুণ-তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে বাকলিয়া থানাধীন রাজাখালী ইউনিপার্ক...

বোয়ালখালীতে বিদ্যুস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে মুরগীর খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রনি চৌধুরী (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের...

খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১

খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও আরেকজন আহত হয়েছে। মঙ্গলবার দুপুর ১ টার দিকে খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কের আলুটিলা এলাকায় থ্রী হুইলার ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে...

সাতকানিয়ায় চা দোকানিকে হত্যার ঘটনায় মামলা; গ্রেপ্তার ২

সাতকানিয়ায় শাহাদাত হোসেন (৩২) নামে এক চা দোকানীকে ইয়াবাসহ মো.কামাল ওরফে পিচ্চি কামাল (৩৫) নামে এক ব্যক্তিকে সেনাবাহিনীকে ধরিয়ে দেওয়া হয়েছে এমন সন্দেহে হাতুড়ি...