শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

বিএনপির আমলেই দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ: আ জ ম নাছির

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত শান্তি সমাবেশে মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেছেন, মহা দুর্যোগ কাটিয়ে সংকট ও কষ্টের মধ্যেও আওয়ামী লীগ ঘুরিয়ে দাড়িয়েছে। আমরা চাই আপনাদের দাবী অনুযায়ী সরকার পরিবর্তন হউক তবে সাংবিধানিকভাবে।

শনিবার(১ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম জেলা পরিষদ চত্বরে চট্টগ্রাম মহানগর অনুষ্ঠিত শান্তি সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, আমরা শান্তি সমাবেশ করেছি প্রতিপক্ষের সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিপক্ষ বলতে এরা স্বাধীনতা বিরোধী অপশক্তি।

সমাবেশে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, একটি পত্রিকা উদ্দেশ্য প্রণোদিতভাবে দেশকে ধ্বংস করতে চায়। তাদের যিনি সম্পাদক তাকে জাতি চিনেন আমরাও চিনি। এই বিভ্রান্তি, মিথ্যাচারের বিরুদ্ধে জাতিকে সচেতন করার জন্য এখন থেকে প্রস্তুত থাকতে হবে এবং এরকম অপপ্রচার ও মিথ্যাচারের বিরুদ্ধে একটি বেরিকেড তৈরি করতে হবে।

তিনি আরো বলেন, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আমরা যেন আমাদের নেত্রীকে চট্টগ্রাম মহানগরের আওতাধীন ৬টি সংসদীয় আসন উপহার দিতে পারি এজন্য বর্তমান চলমান সরকারের ১৪ বছরের ধারাবাহিকতায় যে সাফল্য অর্জন করেছে তা ঘরে ঘরে পৌছে দিতে হবে। মনে রাখতে হবে আমরা প্রবৃদ্ধি অর্জন করেছি যা তা অনেক বেশি। বিএনপি ক্ষমতায় থাকাকালীন সময়ে মাথাপিছু গড় আয় ছিল মাত্র ২ ডলার যা বর্তমানে ২৮০০ ডলারে উত্তীর্ণ হয়েছে। এই অর্জনটুকু আমাদের ধরে রাখতে হবে। আমি জবাব চাই- বিএনপি ক্ষমতায় থাকাকালীন জনগণকে কি উপহার দিয়েছেন? তাদের আমলেই দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় শান্তি সমাবেশে বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম ৮ আসনের নৌকার প্রার্থী নোমান আল মাহমুদ, নির্বাহী সদস্য হাজী বেলাল আহমদ।

সভামঞ্চে উপস্থিত ছিলেন, মহানর আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব নঈম উদ্দীন আহমেদ চৌধুরী, এড. সুনীল কুমার সরকার, এড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী, সম্পাদক মন্ডলীর সদস্য এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, মশিউর রহমান চৌধুরী, হাজী মোহাম্মদ হোসেন, হাজী জহুর আহমদ, আব্দুল আহাদ, আবু তাহের, কার্যনির্বাহী সদস্য এড. কামাল উদ্দীন আহমেদ, ড. নেছার উদ্দীন আহমেদ মঞ্জু, রোটারিয়ান হাজী মো. ইলিয়াছ, হাজী বেলাল আহমদ, মোর্শেদ আক্তার চৌধুরী প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

টেকনাফ মেরিন ড্রাইভে ডাম্পার ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ অংশে ডাম্পার ট্রাকের ধাক্কায় ট্যুরিস্ট...

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নিল বাংলাদেশ

নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি আর মোস্তাফিজের দুর্দান্ত বোলিং এর...

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ও বিরোধী দলের সমান সংখ্যক...

মীরসরাইয়ে হামলায় ছাত্রদল নেতার মৃত্যুতে সড়ক অবরোধ ও আগুন

মীরসরাইয়ে সংঘর্ষে গুরুতর আহত ছাত্রদল নেতা শাহরিয়ার আহমেদ হৃদয়...

ফটিকছড়িতে চোর সন্দেহে যুবককে গাছে বেঁধে পিটিয়ে হত্যা, আটক ৪

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় গাছের সাথে বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক...

চট্টগ্রাম ওয়াসার পাইপলাইনের খনন কাজে মাটি ধসে ২ শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন আগ্রাবাদের এক্সেস রোড এলাকায় ওয়াসার...

আরও পড়ুন

চট্টগ্রাম ওয়াসার পাইপলাইনের খনন কাজে মাটি ধসে ২ শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন আগ্রাবাদের এক্সেস রোড এলাকায় ওয়াসার স্যুয়ারেজ প্রকল্পের পাইপলাইন স্থাপনের কাজ করতে গিয়ে মাটি খননের সময় মাটি ধসে পড়ে দুই শ্রমিক...

সীতাকুণ্ড সলিমপুরের শীর্ষ সন্ত্রাসী নলা কাশেম বিদেশি অস্ত্র সহ গ্রেফতার

সীতাকুণ্ড সলিমপুরের শীর্ষ সন্ত্রাসী নলা কাশেমকে বিদেশি অস্ত্র সহ গ্রেফতার করেছে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ।গত রাত আনুমানিক সাড়ে ৮ টায় উপজেলাধীন দক্ষিণ সলিমপুর এলাকায়...

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: ছাত্রদল সেক্রেটারী নাছির উদ্দীন

চট্টগ্রাম সিটি কলেজের ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে নগরের নিউমার্কেট মোড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক...

ক্যাম্পাসে সন্ত্রাস নয়, গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে: ডাকসু ভিপি

চট্টগ্রাম সিটি কলেজে সংঘর্ষ ও হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং দায়িত্বরত পুলিশ সদস্যদের ভূমিকা খতিয়ে দেখার দাবিতে সিএমপি কমিশনারের কাছে স্মারকলিপি...