রবিবার, ২৬ জুলাই ২০২৬

সন্ত্রাসী হামলায় সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম নিহত 

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধিঃ

কক্সবাজারের চকরিয়ার ডুলহাজারায় যৌথ বাহিনীর অভিযানে সন্ত্রাসী হামলায় সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম ছরোয়ার নিহত হয়েছেন। তিনি বিএ-১১৪৫৩ লে. তানজিম ছরোয়ার নির্জন (৩৯ এসটি ব্যাটালিয়ান, ৮২তম লং কোর্স)।

সোমবার (২৩ সেপ্টেম্বর) গোপন তথ্যের ভিত্তিতে রাত ১২টার দিকে অভিযান পরিচালনা করে যৌথ বাহিনীর একটি দল (৩৯ এসটি বিএন)।

ডাকাত দল যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে দ্রুত ছত্রভঙ্গ হওয়ার চেষ্টা করে। এ সময় লে. তানজিম দুই সন্ত্রাসীকে চ্যালেঞ্জ করেন। হঠাৎ তারা তানজিমের দিকে গুলি চালায়। এর এক পর্যায়ে সন্ত্রাসীদের ধরার চেষ্টা করেছিলেন সেনাবাহিনীর এই কর্মকর্তা। কিন্তু এ সময় তার ঘাড়ে সন্ত্রাসীদের ছুরির আঘাত লাগে। এতে তিনি গুরুতর আহত হন এবং তাদের ধরতে ব্যর্থ হন।

পরে সেনা কর্মকর্তা নির্জনকে দ্রুত উদ্ধার করে চকরিয়া খ্রিস্টান হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে রামু সম্মিলিত মেডিকেল হাসপাতালে (সিএমএইচ) নিলে ভোর ৫টা ৪০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসক জানান, সেনাবাহিনীর নিহত এই কর্মকর্তার শরীরে ছুরিকাঘাতের পাঁচটি ক্ষতচিহ্ন রয়েছে।

জানা গেছে, নিহত অফিসার তানজিম ছরোয়ার নির্জনের বাড়ি টাঙ্গাইল জেলার সদর উপজেলার মিরের বেতকা থানার খারের বেতকা গ্রামে।

পরে সকাল ৬টা ৫০ মিনিটে রামু থানার এসআই সোহরাব নিহত নির্জনের সুরতহাল করতে সিএমএইচ আসেন। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে যৌথ বাহিনীর এ অভিযানে অস্ত্রসহ সাতজনকে আটক করা হয়েছে।

এ সময় তাদের কাছ থেকে দুইটা ওয়ান শুটার গান, ৬ রাউন্ড গুলি, একটি চাকু ও সাতটি মোবাইল এবং নেটওয়ার্কিংয়ের আনু উদ্ধার করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর...

আরও পড়ুন

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...

আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সময়ের চাহিদানুযায়ী আধুনিক এবং প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর।আজ ঢাকা সেনানিবাসে সেনাসদর দপ্তরে আয়োজিত ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর উদ্বোধনী সভায়...