সোমবার, ২৯ জুন ২০২৬

নীতি ও আদর্শ থেকে বিচ্যুত হওয়া চলবে না: রাষ্ট্রপতি

চট্টগ্রাম নিউজ ডটকম

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ শিক্ষার্থীদেরকে নীতি ও আদর্শ থেকে বিচ্যুত না হওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি আজ বঙ্গভবনের কেবিনেট হলে এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২২ এর কৃতি শিক্ষার্থীদের সাথে প্রথমবারের মতো এক শুভেচ্ছা বিনিময়কালে এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি ছাত্র-ছাত্রীদেরকে উপদেশ দিয়ে বলেন, “নিয়মিত পড়াশোনা করবে, নিজেদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে। নীতি ও আদর্শ থেকে কখনো বিচ্যুত হওয়া যাবে না”।

রাজধানীর বিভিন্ন কলেজে পড়–য়া ৪৫ জন কৃতি ছাত্রছাত্রীকে প্রথমবারের মতো এবার বঙ্গভবনে আমন্ত্রণ জানানো হয়। কৃতি ছাত্র-ছাত্রীদেরকে অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি বলেন, “তোমাদেরকে ভালোভাবে পড়াশোনা করতে হবে- যেটাই করো না কেন, ভালো করে করতে হবে এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

এ দেশকে ভালবাসতে হবে। এদেশের শিল্প ও সংস্কৃতিকে ভালোবাসতে হবে। দেশের সত্যিকারের ইতিহাস জানতে মুক্তিযুদ্ধ নিয়ে পড়াশোনা করতে হবে”।

রাষ্ট্রপতি হামিদ শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন । তিনি শিক্ষার্থীদের কাছে বঙ্গবন্ধুর সাথে তাঁর পরিচয় ও সম্পর্কের বিষয়ে বিভিন্ন খুঁটিনাটি প্রশ্নের উত্তর দেন।

আবদুল হামিদ দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস জানার প্রতি শিক্ষার্থীদের আগ্রহকে সাধুবাদ জানিয়ে বলেন, “তোমরা মুক্তিযুদ্ধের উপর ও যুদ্ধের রণকৌশলের উপর বিভিন্ন রকম বই আছে, সেগুলো পড়বে- তাহলে বিস্তারিত জানতে পারবে।”

দেশের স্বাধীনতার সংগ্রামীদের ও বঙ্গবন্ধুর অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করে রাষ্ট্রপতি বলেন, দেশের জন্য যারা জীবন দিয়েছেন তারা কিন্তু আজ আর নেই, অথচ আমরা ফল ভোগ করছি। তাঁদেরকে অবশ্যই স্মরণ রাখতে হবে।

বঙ্গভবনে সুদীর্ঘ ১০ বছরের অভিজ্ঞতা নিয়ে রাষ্ট্রপতিকে তাঁর অনুভূতি প্রকাশ করার জন্য এক শিক্ষার্থীর অনুরোধের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতি বলেন, “এটা আমার জন্য একটা জেলখানা, কেননা আমার কোন কিছুই স্বাধীনভাবে বলার বা করার কোন সুযোগ নেই।”

কারিগরি শিক্ষাকে নিয়ে এক প্রশ্নের জবাবে রাষ্ট্রপ্রধান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার কারিগরি শিক্ষাকে বেশ গুরুত্ব দিচ্ছে। সংশ্লিষ্ট সবাইকে কারিগরি শিক্ষাকে আরো বেশি গুরুত্ব দেয়ার তাগিদ দেন তিনি।

বাংলাদেশের মহাকাশ কেন্দ্র স্থাপনের কোন স্বপ্ন আছে কিনা, এমন প্রশ্ন উঠতেই রাষ্ট্রপতি বলেন, আমেরিকা স্বাধীন হয়েছে ৩০০ বছরের উপরে, আর আমাদের দেশ স্বাধীন হয়েছে মাত্র ক’বছর।

তিনি বলেন, “আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে শূন্য থেকে শুরু করেছি, তোমাদের আরো বেশি স্বপ্ন দেখতে হবে। যেখানে রেখে গেলাম, সেখান থেকে তোমরা শুরু করবে, এটাই আমার প্রত্যাশা।”

মত বিনিময় সভায় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি এমপি, রাষ্ট্রপতির সচিব সম্পদ বডুয়া, সামরিক সচিব মেজর জেনারেল সালাহ উদ্দিন ইসলাম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান এবং কৃতি শিক্ষার্থীদের মধ্যে মাহবুবুর রহমান ও নাজিবা জাকিয়া হোসেন রোদেলা প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন, সচিব (সংযুক্ত) মোঃ ওয়াহিদুল ইসলাম খান এবং ঊর্ধ্বতন সামরিক ও সামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের সাতকানিয়া নিখোঁজ বৃদ্ধের লাশ মিলল পুকুরে

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় একটি পুকুর থেকে নিখোঁজ ইলিয়াস (৭৫)...

রাউজানে ভাইয়ের হাতে ভাই খুন

রাউজানে জেঠাতো ভাইয়ের হাতে মোহাম্মদ আবদুল মন্নান সওদাগর নামে...

সাতকানিয়ায় অপহরণের পর ব্রিজের নিচে ফেলে যাওয়া যুবকের মৃত্যু

সাতকানিয়া উপজেলার এক যুবককে অপহরণের পর  মারধর করে রক্তাক্ত...

পার্কভিউ হাসপাতালে ১০০টি ব্রেইন টিউমার সার্জারির মাইলফলক

পার্কভিউ হাসপাতাল নিউরোসার্জারি বিভাগের আধুনিক চিকিৎসাসেবার অগ্রযাত্রায় নতুন মাইলফলক...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ক্রিকেটে সিটি কর্পোরেশন একাদশ চ্যাম্পিয়ন

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র...

বোয়ালখালীতে ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

চট্টগ্রামের বোয়ালখালীতে ওভারটেক করার সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে...

আরও পড়ুন

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে।আজ রোববার সংসদ ভবনের ভিআইপি...

দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সরকারের আমন্ত্রণে দেশের বাইরে প্রথম সরকারি সফর সফলভাবে সম্পন্ন করেছেন প্রধানমন্ত্রী। দেশে ফিরেই পরদিন বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা...

মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফরে যদি কোনও অর্জন হয়ে থাকে, সেটি বাংলাদেশের এবং দেশের মানুষের অর্জন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (২৭ জুন) ত্রয়োদশ...

আপনার বাবা-মা দু’জনই চীনের ভালো বন্ধু ছিলেন: তারেক রহমানকে শি জিনপিং

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলেছেন, আপনার বাবা-মা দু’জনই চীনের ভালো বন্ধু ছিলেন।শুক্রবার (২৬ জুন) বেইজিংয়ের ঐতিহাসিক গ্রেট হল অব দ্য পিপলে...