চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় একটি পুকুর থেকে নিখোঁজ ইলিয়াস (৭৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় লোকজন পুকুরে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।
সোমবার (২৯ জুন) বেলা ১১টার দিকে উপজেলার ছদাহা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
পরিবারের সদস্যরা জানান, ওই বৃদ্ধ নিয়মিত মদপান করতেন এবং মাঝে মধ্যে বাড়ি থেকে কোথাও চলে যেতেন।
কয়েকদিন আগে তিনি বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর থেকে কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা ফোনে যোগাযোগেরও চেষ্টা করেন, তবে তাকে পাওয়া যায়নি।
সোমবার সকালে স্থানীয়রা পুকুরে তার লাশ দেখতে পান।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
প্রাথমিকভাবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
