কাপ্তাইয়ে পুলিশের অভিযান ওয়ারেন্টভুক্ত আসামি সুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাপ্তাই নতুনবাজার ঢাকাইয়া কলোনি এলাকা হতে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত মো.সুজন প্রকাশ আগুন (৩৫) ঢাকাইয়া কলোনির বসবাসরত আঃমান্নের ছেলে।
কাপ্তাই থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত আসামি নন-জিআর সাজা- ৮৫/১২, সিআর নং-২৭৬/২০১২ ওয়ারেন্টভুক্ত একজন পলাতক আসামী। আসামিকে রাঙ্গামাটি আদালতে সোপর্দ করা হয়।
