বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

ঈদগাঁওতে দুর্বৃত্তের হামলায় এসএসসি পরীক্ষার্থী আহত,থানায় অভিযোগ

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও (কক্সবাজার)

ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী পাভেল চৌধুরী দুর্বৃত্তদের হামলায়  আহত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ঈদগাঁও- ঈদগড় সড়কের কানিয়াছড়া এলাকায় তার উপর হামলার ঘটনা ঘটে।

এ সময় তার পিঠে ছুরিকাঘাত ও শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেন। পরে তার প্রাথমিক চিকিৎসা করা হয়। টমটমে যোগে আসা চার/ পাঁচ জন দূষ্কৃতিকারী তাকে বেধড়ক মারধর করে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়। খবর পেয়ে বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক তাকে দেখতে তার বাড়িতে যান। আহত পাভেল ঈদগাঁও- ইউনিয়নের ভোমরিয়া ঘোনা চৌধুরী পাড়ার শ্যামল চৌধুরী পুত্র। সে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় ছাত্রাবাসে অবস্থান করে পড়ালেখা চালাচ্ছিল ছাত্রাবাস বন্ধ থাকায় সে ঐদিন বাড়িতে যায়। ব্যক্তিগত প্রয়োজনে রাস্তায় বের হলে তাকে চতুর্দিক থেকে ঘিরে ফেলে হামলাকারীরা। এ ঘটনায় ভূক্তভোগী শিক্ষার্থী ঈদগাঁও থানায় গতরাতে লিখিত অভিযোগ দিয়েছে। এতে সুস্পষ্টভাবে দুইজনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো দুই/ তিন জনকে অভিযুক্ত করা হয়েছে।

খোঁজখবর নিতে যাওয়া শিক্ষকরা বলেন, যেভাবে তার উপর নির্মম নির্যাতন চালানো হয়েছে তা অত্যন্ত বর্বরতা।

ভুক্তভোগী শিক্ষার্থী জানায়, তার শরীরে বিভিন্ন ধরনের জ্বালাতন শুরু হওয়ায় পড়ালেখা চালিয়ে নেওয়া তার পক্ষে অসম্ভব হয়ে উঠেছে।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কবির জানান, জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সূত্র আরো জানিয়েছে, হামলার সাথে জড়িত রাত অনুরূপ ঘটনা সংঘটিত করার জন্য একই দিন রাতে ইসলামাবাদের পাহাসিয়াখালী গ্রামেও গিয়েছিল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে...

আরও পড়ুন

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত...

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভায় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর আয়েশা (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেওচিয়া এলাকায় এ...