শনিবার, ৮ আগস্ট ২০২৬

সিরিজে সমতার লক্ষ্যে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার (৩ মার্চ) দুপুর ১২টায় খেলাটি শুরু হবে।

অপরিবর্তিত একাদশ নিয়ে নেমেছে বাংলাদেশ

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম।

ইংল্যান্ড একাদশে দুই পরিবর্তন

জোফরা আর্চার ও ক্রিস ওকসের পরিবর্তে একাদশে সাকিব মাহমুদ-স্যাম কারান।

একাদশে যারা, জেসন রয়, ফিল সল্ট, ডেভিড মালান, জেমস ভিন্স, জস বাটলার (অধিনায়ক), উইল জ্যাকস, মঈন আলী, ক্রিস ওকস, আদিল রশিদ, জোফরা আর্চার, ও মার্ক উড।

ফিল্ডিংয়ের জন্যই স্কোয়াডে শামীম!

ইংল্যান্ডের বিপক্ষে হেরে যাওয়া প্রথম ওয়ানডেতে দলের ফিল্ডিং নিয়ে সন্তুষ্ট থাকলেও চন্ডিকা হাথুরুসিংহের মনোপুত হয়নি। এজন্য স্কোয়াডে শামীম হোসেন পাটোয়ারীকে নেওয়া হয়েছে বাড়তি ফিল্ডার হিসেবে। আজ দ্বিতীয় ওয়ানডেতে তার খেলা হবে না মোটামুটি নিশ্চিত। তবে পরিবর্তিত খেলোয়াড় হিসেবে তাকে মাঠে নামলে বুঝে নিতেই হবে চন্ডিকার পরিকল্পনাতেই শামীম মিরপুরের সবুজ গালিচায়।

২০১৬ সালের পুনরাবৃত্তি নাকি সিরিজ হার

প্রথম ওয়ানডেতে ৩ উইকেটে হেরে ব্যাকফুটে টাইগাররা। দ্বিতীয় ওয়ানডে হারলেই ঘরের মাঠে আরেকটি সিরিজ হাতছাড়া বাংলাদেশের, যা হবে ২০১৫ সালের পর দ্বিতীয়বার এমন ঘটনা। প্রথমবার হয়েছিলো এই ইংল্যান্ডের বিপক্ষে ২০১৬ সালে। বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলার পর থেকে ঘরের মাঠে দুর্বার বাংলাদেশ। পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে শুরু। এরপর ভারত, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, আফগানিস্তান, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজকে সিরিজ হারিয়েছে। কেবল হেরেছে ইংল্যান্ডের বিপক্ষেই। সব মিলিয়ে ৪০ ওয়ানডের ৩০টিতেই জয় বাংলাদেশের। ১৩ সিরিজের জয় ১২টিতেই।

অনুপ্রেরণা হতে পারে দক্ষিণ আফ্রিকা সিরিজ

বাংলাদেশকে বড় আশা দেখা পারে ২০১৫ সালের দক্ষিণ আফ্রিকা সিরিজ। সেবার তিন ম‌্যাচ সিরিজের প্রথমটিতে হারের পর শেষ দুই ওয়ানডেতে প্রতিপক্ষকে টিকতে দেয়নি। ইংল‌্যান্ড প্রথম ওয়ানডে জিতেছে ঠিকই। কিন্তু বাংলাদেশের ভালো সুযোগ আছে শেষ দুই ওয়ানডে জিতে সিরিজ জিতে নেওয়ার। এজন‌্য প্রথম ওয়ানডের ভুলগুলো একদমই করা যাবে না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ৬ আগস্ট (বৃহস্পতিবার) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুর্ধ্ব -১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহনকারী...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে প্রতিযোগিতায় বাংলাদেশ দলের হয়ে বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুলের সদস্যরা স্বর্ন, রৌপ্য ও তাম্র পদক....

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আগামী ১৪ আগস্ট মাঠে গড়াতে যাচ্ছে । দেশের তরুণ প্রজ্জমকে...