শনিবার, ৮ আগস্ট ২০২৬

ডেভিড মালানের কাছেই হেরে গেল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

খেলা শেষ হতে তখনও ১২ বল বাকি। জয়ের জন্য ইংলিশদের প্রয়োজন মাত্র ৪ রান। হার যখন চোখ রাঙাচ্ছে, তখন অধিনায়ক তামিম বোলিংয়ে নিয়ে আসেন নাজমুল হোসেন শান্তকে। তার ওভারের চতুর্থ ডেলিভারিতে চার হাঁকালেন ডাভিড মালান। তাতেই জয় নিশ্চিত হয়ে যায় ইংলিশদের।

মিরপুর শেরে বাংলায় পুঁজিটা ছিল মাত্র ২০৯ রানের। অল্প রানের সংগ্রহ নিয়েও লড়াইটা জমিয়ে ‍তুলেছিল টাইগাররা। পাচ্ছিল জয়ের আভাস। তবে সেই পথে কাঁটা হয়ে দাঁড়ান ডাভিড মালান। বিপিএলে খেলতে আসেন বলে, কন্ডিশনটা তার পরিচিত। তাই চেনা-জানা উইকেটে ইংলিশদের ত্রাতা হয়ে উঠেন তিনি। অসম লড়াই করে পেয়ে যান তিন অংকের রানের দেখা। তার লড়াকু শতকে ভর করে বাংলাদেশকে তিন উইকেটে হারিয়েছে ইংল্যান্ড।

তিনে নেমেছিলেন মালান। দলের পক্ষে সর্বোচ্চ ১১৪ রান করে অপরাজিত থাকেন তিনি। ১৪৫ বলে তার ব্যাট থেকে আসে ৮টি চার ও ৪টি ছক্কা। ম্যাচসেরার পুরস্কারটাও উঠেছে তার হাতেই। দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান করেন উইল জেকস। এছাড়া আদিল রশিদ ১৭ রানে অপরাজিত ছিলেন।

টাইগারদের পক্ষে সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন তাইজুল ইসলাম। তিনি খরচ করেছেন ৫৪ রান। এছাড়া মেহেদি হাসান মিরাজ ৩৫ রান খরচায় ২ উইকেট শিকার করেন। সাকিব ও তাসকিন পেয়েছেন একটি করে উইকেট।

এর আগে টস জিতে বাংলাদেশ ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে সংগ্রহ করে ২০৯ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৫৮ রান করেন নাজমুল হোসেন শান্ত। সেই রান টপকে জয় নিয়ে মাঠ ছেড়েছে ইংল্যান্ড।

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ইংলিশরা। আগামী শুক্রবার একই মাঠে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ৬ আগস্ট (বৃহস্পতিবার) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুর্ধ্ব -১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহনকারী...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে প্রতিযোগিতায় বাংলাদেশ দলের হয়ে বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুলের সদস্যরা স্বর্ন, রৌপ্য ও তাম্র পদক....

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আগামী ১৪ আগস্ট মাঠে গড়াতে যাচ্ছে । দেশের তরুণ প্রজ্জমকে...