বুধবার, ৫ আগস্ট ২০২৬

ঐতিহ্যবাহী সাতগাছিয়া দরবার শরীফ এর ওরশ ১লা মার্চ 

নয়ন শর্মা -পটিয়া প্রতিনিধি

পটিয়া উপজেলার ঐতিহ্যবাহী সাতগাছিয়া দরবার শরীফ এর বার্ষিক ওরশ মোবারক ১লা মার্চ বুধবার অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষ্যে মাজার হযরত আবুল খায়ের সুলতানপুরী(রা.) এসোসিয়েশন বাংলাদেশ বিভিন্ন কর্মসূচী ঘোষণা করেছেন। এছাড়া উপজেলা ও থানা প্রশাসনের পক্ষ থেকে ডিজে গান বাজানো নিষিদ্ধ সহ দেয়া হয়েছে নানা নির্দেশনা।

হযরত গাউসুল আজম, মাহবুবে ছুবাহানি কুতুবে রাব্বানি শেখ সৈয়্যদ মহিউদ্দীন আবু মোহাম্মদ আব্দুল কাদের জিলানী (কা.)র ২৬৭ তম ও হযরত কাজী ওয়ারেছ বিল্লাহ সুলতানপুরী (রা.)র ২২০ তম, হযরত মোজাহেরুল্লাহ্ সুলতানপুরী (রা.)’র ১৫০ তম, হযরত মুজিবুল্লাহ সুলতানপুরী (রা.) র ১০১ তম, হযরত মতিউর রহমান সুলতানপুরী (রা.)র ৮৮তম পবিত্র ওরশ মোবারক ১লা মার্চ, মহান ১৭ই ফাল্গুন, রোজ বুধবার বিকাল তিন ঘটিকায়, চট্টগ্রাম জেলার অন্তর্ভুক্ত পটিয়া উপজেলার হাইদগাঁও মুজিবনগরে অবস্থিত সাতগাছিয়া দরবার শরীফে মহাসমারোহে অনুষ্ঠিত হবে।

আয়োজিত কর্মসূচীর মধ্যে রয়েছে খতমে কোরান,গাউছিয়া শরীফ হাফেজদের দস্তানবন্ধি, মিলাদ মাহফিল, জিকির-আজকার এবং ফজরের নামাজের পর দেশ ও জাতির কল্যাণে আখেরি মোনাজাত শেষে তাবারুক বিতরণ করা হবে। আখেরি মোনাজাত পরিচালনা করবেন-

গাউছিয়া খায়েরিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন, আউলাদে রাসুল (সা.), হযরত মওলানা শাহসুফী সৈয়দ আবু মোহাম্মদ মোস্তাক বিল্লাহ সুলতানপুরী (মা.জি.আ) কেবলা কাবার স্থলাভিষিক্ত আউলাদ, ঈমামে তরিকত হযরত মওলানা শাহসুফী সৈয়দ আবু মোহাম্মদ মোতাছিম বিল্লাহ (সম্পদ) সুলতানপুরী (মা.জি.আ) সাহেব কেবলা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে...

আরও পড়ুন

রথযাত্রা এখন সর্বজনীন উৎসবে রূপ নিয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

চট্টগ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ‘জয় জগন্নাথ’ ধ্বনিতে মুখরিত হয়েছে রাজপথ। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকালে নগরের নন্দনকানন রথের পুকুর পাড়...

তিনশত বছরের ঐতিহ্যবাহী তুলসীধামের কেন্দ্রীয় রথযাত্রা উৎসবের ব্যাপক প্রস্তুতি

চট্টগ্রামে কেন্দ্রীয় রথযাত্রা উদযাপন কমিটির উদ্যোগে শতাব্দীপ্রচীন তিনশ বছরের ঐতিহ্যবাহী তুলসীধামের শ্রীশ্রী জগন্নাথদেবের কেন্দ্রীয় রথযাত্রা উৎসবমুখর পরিবেশে উদযাপনের ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।আগামী ১৬...

শ্রীপুর বুড়া মসজিদের দানবাক্সে পাওয়া গেলো ৬ লাখ ৪৫ হাজার টাকা

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ঐতিহ্যবাহী শ্রীপুর বুড়া মসজিদের দানবাক্সে এবার পাওয়া গেছে ৬ লাখ ৪৫ হাজার টাকা।রবিবার (২৮ জুন) দিনব্যাপী মসজিদ কম্পাউন্ডে এ টাকা গণনা...

মহররম মাসের চাঁদ দেখা গেছে, পবিত্র আশুরা ২৬ জুন

আজ ১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল ১৭ জুন বুধবার থেকে পবিত্র মহররম মাস গণনা করা হবে। সেই হিসাবে আগামী...