কক্সবাজারে র্যাবের পৃথক অভিযানে ইয়াবাসহ টেকনাফের দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
র্যাব জানান, গত ২৬ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৩টার দিকে কক্সবাজার র্যাব-১৫ এর (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদর ইউনিয়নের ছোট হাবিবপাড়ায় জনৈক মজুন নানার ভাড়া ঘরে অভিযান চালিয়ে শাহপরীর দ্বীপ জালিয়া পাড়ার ইমাম শরীফের মেয়ে সনজিদা বেগম (৩৪) কে আটক করে। পরে আটককৃত মহিলার ঘর তল্লাশী করে ৬হাজার ৭শ পিস ইয়াবা পাওয়া যায়।
অপরদিকে রাত ৮টারদিকে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া কলেজ গেইটের বিপরীত পাশে মেসার্স নূরুল আলম এন্টারপ্রাইজ নামক দোকানের সামনে কক্সবাজার-টেকনাফ মহাসড়কে অভিযান চালিয়ে টেকনাফ পৌর এলাকার পুরান পল্লান পাড়ার সোলতান আহমদের পুত্র জাহিদ হোসেন (২২) কে গ্রেফতার করে। পরে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ ও আশপাশ এলাকা তল্লাশী করে ২৮হাজার ৩শ ৮০পিস ইয়াবা পাওয়া যায়।
সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম ) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী। তিনি জানান, পৃথক অভিযানে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটককৃত নারী-পুরুষের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ ও উখিয়া থানায় পৃথক মামলা করা হয়েছে।
