বুধবার, ৫ আগস্ট ২০২৬

আদিনাথ মেলায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

কায়সার হামিদ মানিক,কক্সবাজার

আজ ১৮ ফেব্রুয়ারি শনিবার থেকে কক্সবাজারের মহেশখালী উপজেলার মৈনাক পর্বতের আদিনাথ মন্দিরে সনাতন ধর্মালম্বীদের শিব চতুর্দশী পূজা শুরু হয়েছে। পাশাপাশি চলছে মেলা। তবে ধর্মীয় এই নীতিকে ছাপিয়ে আদিনাথ মেলায় দেখা মিলেছে সকল ধর্মের মানুষের। লাখো ভক্তের সমাগমের কারণে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। মেলা প্রাঙ্গণে বাড়ছে ভিড়।

আগত দর্শনাথী ও পুর্ণ্যার্থীদের নিরাপত্তা দিতে হিমশিম খাচ্ছেন স্বেচ্ছাসেবকরা।

স্থানীয় চেয়ারম্যান রিয়ান সিকদার জানান,এখানে মুসলিম-হিন্দু-বৌদ্ধ সকল সম্প্রদায়ের লোকজন একে অপরের সাথে মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করেন। সকলে একসাথে উৎসবমুখর পরিবেশে মেলা উপভোগ করছেন। মেলায় প্রসিদ্ধ খাবার মিঠাইর জিলাপি সবার কাছে প্রিয়। তাই মেলা থেকে জিলাপি নিয়ে যাচ্ছে অনেকে।

এদিকে প্রতিবছরের মতো এবারও ১০ দিন ব্যাপি মেলায় আদিনাথ মন্দিরের শিবদর্শন করার জন্য ভারত, নেপাল, শ্রীলঙ্কা, মিয়ানমারসহ দেশের বিভিন্ন স্থান থেকে তীর্থযাত্রীর সমাগম ঘটেছে। তবে বিভিন্ন স্থান থেকে লাখো তীর্থযাত্রীর সমাগম হবে বলে মেলার আয়োজকেরা আশা করছেন।

এদিকে সমতল ভূমির মহাসড়ক থেকে মন্দির সড়ক হয়ে সমুদ্রপৃষ্ঠ থেকে উঁচু পাহাড়ের চূড়ায় অবস্থিত আদিনাথ মন্দির পর্যন্ত সর্বত্র লোকে লোকারণ্য হয়ে যায়। আর এ বিশাল জনসংখ্যাকে ঘিরে বসে মেলা। তীর্থ দর্শনে এসে বিভিন্ন দেশের পূণ্যার্থীরা পূজা শেষে এ মেলায় কেনাকাটা করেন। ফলে এসময় তীর্থ ভূমি ও মেলা প্রাঙ্গণে তিল ঠাঁয় থাকে না।

আদিনাথ মেলা কমিটির সাধারণ সম্পাদক সুজন কান্তি দে বলেন,মেলার প্রথম তিন দিন চলবে আদিনাথ মন্দিরের শিব চতুর্দশী পূর্জা। পূজার পরও ১০ দিন চলবে মেলা। তবে ২ মার্চ পর্যন্ত চলবে এ মেলা। দূর-দূরান্ত থেকে আসা তীর্থযাত্রীদের সেবা দেওয়ার জন্য পূজা ও মেলা প্রাঙ্গণে কাজ করছেন ২৫০ জন স্বেচ্ছাসেবক।

মেলার আয়োজকরা জানান, আদিনাথ মন্দিরে শিবদর্শনের জন্য তীর্থযাত্রীরা সরাসরি গাড়িযোগে চকরিয়ার বদরখালী হয়ে মহেশখালীর আদিনাথে চলে আসেন।  আগে সমুদ্রপথে কক্সবাজার-মহেশখালী পারাপারের সময় দুই জেটিতে তীর্থযাত্রীরা ভোগান্তির শিকার হতেন। বর্তমানে চকরিয়া উপজেলার বদরখালী ও মহেশখালী উপজেলার কালামারছড়া ইউনিয়নের-চালিয়াতলী ব্রিজ হয়ে জনতাবাজার-শাপলাপুর দিয়ে ছোট মহেশখালী ইউনিয়নের শেষ প্রান্তে এসে আদিনাথ মন্দির এলাকায় গাড়িযোগে পৌঁছানো যায়।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রণব চৌধুরী জানান, উপমহাদেশের হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তীর্থস্থান মহেশখালীর আদিনাথ মন্দির। শিব চতুর্দশী পূজা ও মেলা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করে পূজা ও মেলা চলছে। এখানে পুলিশ, আনসার এবং গ্রাম পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। নিরাপত্তা বেষ্টনিতে ঢাকা রয়েছে পুরো পূজা ও মেলা প্রাঙ্গণ।

আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এমপি জানান, মেলাকে ঘিরে সকল সম্প্রদায়ের লোকজন একে অপরের সাথে মিলেমিশে সম্প্রতির বন্ধনে শরীক হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন সাবক্ষনিক তদারকি রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

আরও পড়ুন

পেকুয়ায় গভীর রাতে উপকূলীয় বেড়িবাঁধ কাটার চেষ্টা, স্কেভেটরসহ ১৫টি পাইপ জব্দ

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের শরৎঘোনা এলাকায় গভীর রাতে সরকারি উপকূলীয় প্রতিরক্ষা বেড়িবাঁধ কেটে পানি চলাচলের জন্য পাইপ (স্থানীয়ভাবে ‘নাসি’) বসানোর চেষ্টার অভিযোগ উঠেছে।...

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও নৌকার মাঝিমাল্লাসহ...

মাতামুহুরীর সুস্বাদু দইয়ের সুনাম ছড়িয়ে পড়ছে সর্বত্র, বাড়ছে ক্রেতাদের আগ্রহ

দুধজাত জনপ্রিয় খাবার দইয়ের জন্য ধীরে ধীরে পরিচিতি পাচ্ছে কক্সবাজারের মাতামুহুরি উপজেলা। সুস্বাদু স্বাদ, খাঁটি দুধের ব্যবহার এবং ঐতিহ্যবাহী প্রস্তুত প্রণালীর কারণে স্থানীয়ভাবে তৈরি...

বঙ্গোপসাগরে মৃত্যুর সঙ্গে লড়াই, ৩৬ দিন পর জীবিত উদ্ধার দুই শ্রীলঙ্কান জেলে

টানা ৩৬ দিন বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় থাকার পর শ্রীলঙ্কার দুই জেলেকে জীবিত উদ্ধার করেছেন কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের দক্ষিণপাড়ার একদল বাংলাদেশি জেলে। মানবিক...