সোমবার, ৩১ আগস্ট ২০২৬

সুসংবাদ দিলেন শাকিব খান!

বিনোদন ডেস্ক

ঈদ মানেই শাকিবময়। ঢালিউডের কিং নানা উৎসবে বিনোদন জগতটাকে রাঙিয়ে তোলেন। তবে এবার ‘রাজকুমার’ দিয়ে ততটা জ্বলে উঠতে পারেননি। ঈদ শেষ করেই শুরু করেছেন অন্য ছবির শুটিং। এরই মধ্যে আরেকটি সুসংবাদ পেলেন সুপারস্টার শাকিব খান।

এর আগে শোনা গিয়েছিল শাকিব খান আমেরিকায় বসত গড়বেন। কিন্তু সম্প্রতি খবর এলো সংযুক্ত আরব আমিরাতের সম্মানজনক গোল্ডেন ভিসা পাচ্ছেন শাকিব। শনিবার (৪ মে) বিষয়টি একটি সংবাদ মাধ্যমে নিশ্চিত করেছেন নির্মাতা-প্রযোজক অনন্য মামুন।

অনন্য মামুন শাকিবকে নিয়ে দুবাইতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছেন এবং আরও কিছু করার পরিকল্পনা করছেন।

অনন্য মামুন বলেন, ‘আরব আমিরাতের সংস্কৃতি মন্ত্রণালয় থেকে ক্রিয়েটিভ কালচার ক্যাটাগরিতে গোল্ডেন ভিসার রিকমেন্ডেশন পেয়েছেন শাকিব। এখন কেবল সেটা রিসিভ করে আনা বাকি।’

শাকিবের ভিসা পাওয়া নিয়ে তিনি আরও বলেন, ‘এই ভিসা ভারতের বড় বড় তারকারা পান, সেইখানে শাকিব ভাই পেয়েছেন এটা গর্বের বিষয়। এত দিন তিনি ট্যুরিস্ট ভিসায় আমিরাতে যেতেন। এখন যাবেন আরও সম্মানিত হয়ে।’

অনন্য মামুন যখন আমিরাতের মন্ত্রণালয়ে যান, তারা এটাও জানে না যে, বাংলাদেশে কোনো সিনেমা ইন্ডাস্ট্রি আছে! শেষ পর্যন্ত যাচাই-বাছাই করে তারা শাকিব খানকে গোল্ডেন ভিসা দিচ্ছে। এটা সবার জন্য আনন্দের বললেন মামুন।

ব্যবসা ও এ ক্যাটাগরি চাকরি ছাড়া কেবল সংস্কৃতি অঙ্গনের মেধাবী তারকাদের বিনামূল্যে গোল্ডেন ভিসা দেয়া হয়। দীর্ঘ মেয়াদী এই ভিসার মাধ্যমে আমিরাতে গিয়ে থাকা, ভ্রমণ, কাজ এমনকি পড়াশোনাও করা যায়। বলিউডের শাহরুখ খান, সঞ্জয় দত্তসহ অনেক তারকা গোল্ডেন ভিসা পেয়েছেন। তবে বাংলাদেশি হিসেবে শাকিবই প্রথম এমন সুযোগ পাচ্ছেন দেশটির পক্ষে।

শাকিবকে নিয়ে ‘দরদ’ নামে নতুন একটি সিনেমা বানিয়েছেন অনন্য মামুন। গত ২৮ মার্চ নায়কের জন্মদিনে দুবাইতে ছবিটির ব্যতিক্রম প্রচারণা চালিয়েছিলেন তিনি। আগামীতে আরও চমক অপেক্ষা করছে বলেও জানালেন মামুন।

সিনেমাটি একাধিক ভাষায় ডাব করে একসঙ্গে ৩০টি দেশে মুক্তি দেয়ার ঘোষণা দেন অনন্য মামুন। শুধু তা-ই নয়, জানিয়েছিলেন ২ ফেব্রুয়ারি ছবিটি প্রেক্ষাগৃহে আসবে। এতে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন বলিউডের সোনাল চৌহান। সিনেমাটির শুটিং হয়েছে ভারতের বারাণসী ও এলাহাবাদে।

‘দরদ’ সিনেমায় শাকিব-সোনাল ছাড়া আরও অভিনয় করেছেন পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, এলিনা শাম্মী, ইমতু রাতিশ, রাহুল দেব, অলোক জৈন, সাফা মারিয়া, জেসিয়া ইসলামসহ অনেকে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চকরিয়ার সাবেক মেয়র, আ”লীগ নেতা আলমগীর চৌধুরী আটক

কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের...

রান্নাঘরে তেলাপোকা, পোড়াতেলে রান্না, জিইসির আল-হেলাল হোটেলকে ৩ লাখ জরিমানা

রান্নাঘরের সর্বত্র তেলাপোকার বিচরণ, পোড়াতেলে রান্নাসহ নানা অভিযোগে জিইসির...

চট্টগ্রামে পুলিশের দুই শীর্ষ পদে রদবদল

পুলিশের দুই জন উচ্চপদস্থ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও...

চট্টগ্রামে গার্মেন্টসকর্মী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

চট্টগ্রাম নগরের ইপিজেড থানার জয়নব বেগম নামে এক গার্মেন্টসকর্মী...

লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, লালদিয়া...

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধে ডেট টেম্পারিং, চিটাগাং ডেইরি ফুডকে সাড়ে ৪ লাখ জরিমানা

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই লোগো ব্যবহার, মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধের তারিখ...

আরও পড়ুন

বিয়ে করলেন দীপ্তি চৌধুরী, বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

বিয়ে করলেন আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। তার স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব। শুক্রবার (৫ জুন) দুপুরে রাজধানীর বাংলা মটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের...

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...