বুধবার, ২৬ আগস্ট ২০২৬

মিরসরাইয়ে অনুমোদন বিহীন চা পাতা বিক্রি,  ভ্রাম্যমান আদালতের অভিযান 

সাফায়েত মেহেদী,মিরসরাই

মিরসরাইয়ে অনুমোদনবিহীন একটি কারখানায় অভিযান চালিয়ে  ৫ টন চা জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার (৪ মে)  উপজেলার বড়তাকিয়া বাজারে মা মার্কেটে  দোতালায় একটি গোডাউনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী নেতৃত্বে এই অভিযান চালানো হয়। 

অভিযানে ৪ টি প্যাকেজিং মেশিন, ৩ হাজার নকল চা পাতার মোড়ক, ৫ টন চা জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৫০ লাখ টাকা। এ সময় চট্টগ্রাম জেলা এনএসআই কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা গেছে,  বিএসটিআইয়ের অনুমোদনহীন  মোড়কীকরণ করে বিভিন্ন ব্র্যান্ডের নাম দিয়ে ঝন্টু দাশ নামের এক ব্যক্তি অসাধু উপায়ে চা পাতা

বাজারজাত করেন করেন। তিনি সিলনের পরবর্তী স্যাভরণ, মির্জাপুরের পরবর্তী মিয়াজিপুরসহ একাধিক ব্র্যান্ডের  চা পাতা হুবাহু  নকল করে আসছিলেন। চট্টগ্রাম জেলা এনএসআই এর এমন তথ্যের ভিত্তিতে উপজেলার বড়তাকিয়া বাজারের উত্তর বাজারে দোতালায় মা মার্কেটে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী জানান, বিএসটিআই এর অনুমোদন ব্যতীত চা পাতা মিথ্যা তথ্য দিয়ে প্যাকেট করা হচ্ছিল যা বিএসটি আইন ২০১৮ অনুযায়ী অপরাধ এবং একইসাথে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী অপরাধ। বিএসটি আই এর প্রতিনিধির প্রসিকিউশন রিপোর্ট এর ভিত্তিতে নিয়মিত মামলা করার জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তা মিরসরাই থানা কে বলা হয়েছে। এ ধরনের অপকর্মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

খইয়াছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুল হক জুনু বলেন, আমার ইউনিয়ন পরিষদের মাত্র কয়েকগজ দূরত্বে এমন অপকর্ম চলছে আমরা একটু আঁচ করতেই পারলাম না! জাতীয় গোয়েন্দা সংস্থা সহ যারা এই ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেছেন আমার ইউনিয়নের পক্ষ থেকে তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

আরও পড়ুন

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে ভুয়া ও জাল কাগজপত্র প্রস্তুত করে ব্যাংক হিসাব খোলা ও ২৭টি ভুয়া ‘বাই...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...