সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

আগুন সন্ত্রাসে বিএনপি জনবিচ্ছিন্ন, হতাশ: পরশ

চট্টগ্রাম নিউজ ডটকম

আগুন সন্ত্রাসের কারণে বিএনপির কপালে জনবিচ্ছিন্নতা জুটেছে বলে মন্তব্য করছেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ

তিনি বলেছেন, হতাশ ও জনবিচ্ছিন্ন বিএনপি আবারও অস্ত্রের মহড়া শুরু করেছে। ভণ্ড ও প্রতারক সংগঠনটি মুখে মানবাধিকারের কথা বললেও জনগণের আস্থা হারিয়ে অস্ত্রের ঝনঝনানি শুরু করেছে। আর এজন্য কর্মীদের হাতেই তারা লাঞ্ছিত হবে।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের এক প্রতিবাদ সভায় এসব কথা বলেন তিনি।

এদিন বিকালে ফার্মগেটে ঢাকা মহানগর যুবলীগ উত্তরের প্রতিবাদ সভায়ও বক্তব্য রাখেন তিনি। ১০ ও ১১ ফেব্রুয়ারি বিভিন্ন জেলায় বিএনপি-জামায়াতের সহিংস রাজনীতি, জনগণ ও পুলিশের ওপর হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে এ কর্মসূচি পালন করে যুবলীগ।

পরশ বলেন, জামায়াত শিবির মানবতাবিরোধীদের সঙ্গ না ছাড়লে জনগণের আস্থা পাবেন না। আওয়ামী লীগ সুযোগ দিচ্ছে। এর ব্যবহার করুন, জনগণের কাছে মাফ চান। তাহলেই জনগণের ভিত্তি দাঁড়াবে।

তিনি বলেন, বিএনপির নিজেদের মধ্যে ঐক্য নাই। কে নেতা হবে, কার ওপর দলের দায়িত্ব যাবে, এসব মীমাংসা হয়নি বলেই বিএনপি নির্বাচনে যেতে চায় না।

যুবলীগ চেয়ারম্যান বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতি বিএনপি-জামায়াত ও স্বাধীনতা বিরোধীদের পছন্দ হচ্ছে না। এভাবে বিভিন্ন অপপ্রচারের মাধ্যমে বিদেশিদের কাছ থেকে সহানুভূতি পাওয়ার চেষ্টা করছে।

এসব অপপ্রচারের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। আমাদের প্রতিটা নেতাকর্মীকে সাদাকে সাদা এবং কালোকে কালো বলতে হবে। তাহলেই আমরা বঙ্গবন্ধুর আদর্শের আদর্শিক ভিত্তি লাভ করবো।

তিনি বলেন, ‘বাংলাদেশে থাকতে চাইলে স্বাধীনতা যুদ্ধে শহীদদের পক্ষে থাকতে হবে। স্বাধীনতাবিরোধীদের এই দেশে রাজনীতি করার অধিকার নাই।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানা, উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজা, উত্তরের সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে জনগণকে সম্পৃক্ত করে দেশজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও...

রাউজানে ইটবোঝাই ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত, সড়ক অবরোধ

চট্টগ্রামের রাউজানে সড়ক পার হওয়ার সময় ইটবোঝাই ট্রাকের চাপায়...

মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কনটেইনারবাহী ট্রাকের চাপায়...

চট্টগ্রামে সিএসসিআরে নার্স কাণ্ড, মায়ের ইনজেকশন পুশ করলেন নবজাত শিশুকে

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মায়ের জন্য বরাদ্দকৃত ইনজেকশন নবজাতকের...

চট্টগ্রামে আদালত এজালাসে বাদীকে গলায় চুরি ডুকিয়ে দিল আসামীরা

চট্টগ্রাম আদালত ভবনের এজলাস কক্ষে মামলার বাদীকে গলায় চুরি...

খাগড়াছড়িতে গিরি মৈত্রী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে শুরু হয়েছে ‘গিরি মৈত্রী ফুটবল...

আরও পড়ুন

রাউজানে ইটবোঝাই ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত, সড়ক অবরোধ

চট্টগ্রামের রাউজানে সড়ক পার হওয়ার সময় ইটবোঝাই ট্রাকের চাপায় নুরুল ইসলাম (৫৫) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার...

মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কনটেইনারবাহী ট্রাকের চাপায় মোহাম্মদ হোসেন (৩৪) নামে এক ঠিকাদার নিহত হয়েছেন।এ ঘটনায় সিএনজি অটোরিকশার চালক সাইফুল ইসলাম (৩৫)...

চট্টগ্রামে সিএসসিআরে নার্স কাণ্ড, মায়ের ইনজেকশন পুশ করলেন নবজাত শিশুকে

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মায়ের জন্য বরাদ্দকৃত ইনজেকশন নবজাতকের শরীরে পুশ করার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে রোগীর স্বজনদের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা...

চট্টগ্রামে আদালত এজালাসে বাদীকে গলায় চুরি ডুকিয়ে দিল আসামীরা

চট্টগ্রাম আদালত ভবনের এজলাস কক্ষে মামলার বাদীকে গলায় চুরি ডুকিয়ে দিয়েছে আসামীরা।রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় চট্টগ্রাম মেট্টাপলিটন ম্যাজিস্ট্রেট আদালত -৩ এর এজলাস কক্ষে...